বুধবার ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির অন্তর্বর্তী সরকারের প্রকাশিত শ্বেতপত্রের আদলেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী চট্টগ্রাম হাটহাজারী ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় দুইজন সেনাসদস্য নিহত ফেনী সীমান্তে বিশেষ অভিযানে ৩৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বিজিবি ভেনিসে হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন বাঁধন হিলি কাস্টমসে বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ মালামাল ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষত বিআরটিএর অনুমোদন নেই, এমন কোনো যানবাহন সড়কে চালানো যাবে না: হাইকোর্ট প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত স্প্যানে আরও একটি ক্লাবের মালিকানা নিতে যাচ্ছেন মেসি
Advertise with us

হিলি কাস্টমসে বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ মালামাল ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হিলি কাস্টমসে বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ মালামাল ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষত

দিনাজপুরের হিলি স্থল কাস্টমস স্টেশনে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক জব্দকৃত ও পরবর্তীকালে আদালতের নির্দেশে বাজেয়াপ্ত হওয়া প্রায় ১০ লাখ টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ধরনের মালামাল প্রকাশ্যে ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সুনির্দিষ্ট নির্দেশনা মোতাবেক যাবতীয় আইনি প্রক্রিয়া ও অনুমোদন শেষে স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে এসব পণ্য ধ্বংস করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে হিলির জালালপুর এলাকায় গোহারা শ্মশান ঘাট সংলগ্ন পৌরসভার নির্ধারিত ময়লার ডিপোতে এ ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়। এ সময় এক্সক্যাভেটর ও ভারী রোড রোলার দিয়ে পণ্যগুলো পিষে গুঁড়িয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে জনস্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষার্থে গভীর গর্ত খুঁড়ে মাটিচাপা দেওয়া হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, ধ্বংসকৃত পণ্যের তালিকায় ছিল ব্যবহারের অনুপযোগী বিভিন্ন ধরনের প্যাকেটজাত খাদ্যদ্রব্য, অবৈধ ভারতীয় তামাকজাত পণ্য ও নকল বা মেয়াদোত্তীর্ণ প্রসাধন সামগ্রী। সাধারণ রেজিস্ট্রি (জিআর) ভুক্ত এসব পণ্যের মোট পরিমাণ ছিল প্রায় ১ দশমিক ৫ মেট্রিক টন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

পণ্য ধ্বংসকালে উপস্থিত ছিলেন পণ্য ধ্বংস কমিটির আহ্বায়ক ও রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার মো. ফয়সাল বিন রহমান, হিলি স্থল কাস্টমসের উপ-কমিশনার মুহাম্মদ মহি উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মেহদি ইমাম। এ ছাড়া বিজিবি, পুলিশ, উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদফতর, ফায়ার সার্ভিস ও পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়