
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১২ বার পঠিত | পড়ুন মিনিটে

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় দুইজন সেনাসদস্য নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন একজন কর্মকর্তা। আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে, ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক এ দুর্ঘটনা ঘটে।
আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় স্থানান্তর করা হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
আইএসপিআর জানিয়েছে, চট্রগ্রামে হাটহজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ‘টাইপ-৬৯’ ট্যাংকের ব্যারেল বাস্টের ঘটনায় ক্যাপ্টেন মির্জা গুরুতর আহত হয়েছেন। এছাড়া দুইজন সৈনিক (ড্রাইভার ও গানার) মারা গেছেন। মর্টার ট্যাংকের ভেতরে ব্লাস্ট হয়েছে বলে জানানো হয়েছে।
