সোমবার ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ডাকাতের মারধরে গ্যারেজ মালিক নিহত, ৭২টি ব্যাটারি ও ২ অটোরিকশা লুট প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক ৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি, ১৬ ডিসেম্বর আংশিক চালু নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস-ট্রাকে আগুন ঘুরছে চাকা, বাড়ছে লোকসান: পিংক বাসে ১ টাকা আয়ে খরচ ৪ টাকারও বেশি শাহজালাল বিমানবন্দর থেকে আটক শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ চট্টগ্রামে চুরি হওয়া পুলিশের সেই ভ্যান চলে যেকোনো গাড়ির চাবি দিয়ে দেশে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃজনের অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
Advertise with us

আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে বাড়ছে না তেলের দাম

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে বাড়ছে না তেলের দাম

আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও দেশে তেলের দাম না বাড়ানো সরকারের একটি বড় সফলতা বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তবে এই সুযোগে পার্শ্ববর্তী দেশে জ্বালানি তেল পাচার রোধে সংশ্লিষ্টদের কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সঙ্গে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে সংসদ সদস্যদের রাজপথে ও সংসদে সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) রাতে সংসদ ভবনে আয়োজিত সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বোরো মৌসুমে কৃষি উৎপাদন সচল রাখতে সরকার জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি সত্ত্বেও বিশাল অঙ্কের ভর্তুকি দিয়ে দাম স্থিতিশীল রাখা হচ্ছে।

দেশে তেলের দাম কম হওয়ায় পাচারের যে আশঙ্কা তৈরি হয়েছে, তা রোধে সীমান্ত ও সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর জন্য মন্ত্রণালয়গুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ ও সারের সরবরাহ স্বাভাবিক রেখে কৃষি উৎপাদন সচল রাখাই এখন সরকারের প্রধান লক্ষ্য। বিশ্বের অনেক দেশে জ্বালানি সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হলেও বাংলাদেশে সুপরিকল্পিত ব্যবস্থার কারণে তেমন পরিস্থিতির সৃষ্টি হয়নি।

বৈঠকে ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ লক্ষ্যে গঠিত বিশেষ কমিটি ইতিমধ্যে দুই দফা বৈঠকে বসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামীকাল (২৯ মার্চ) রাত ৮টা ৩০ মিনিটে কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। এই কমিটির চূড়ান্ত রিপোর্ট আগামী ২ এপ্রিল সংসদে উপস্থাপন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান মেয়াদের প্রথম ৪০ দিন অতিবাহিত হওয়ার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের উদ্দেশে বিশেষ দিকনির্দেশনা দিয়েছেন। তিনি নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের অগ্রগতির কথা জনগণকে অবহিত করার নির্দেশ দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় সংসদ সদস্যদের জোরালো ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিরোধী পক্ষ বা অন্য কোনো মহল থেকে আসা চ্যালেঞ্জগুলো সংসদীয় পদ্ধতিতে মোকাবিলা এবং সরকারের উন্নয়নচিত্র উপস্থাপনের কৌশল বাতলে দেন প্রধানমন্ত্রী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়