সোমবার ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চট্টগ্রাম ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেলো পুলিশ সদস্যের বান্দরবানের থানচিতে জিপ উল্টে ২ পর্যটক নিহত পালিয়ে যায়নি আসামি পিচ্চি রাজা, পালানোর নাটক সাজায় পুলিশ বিশ্ব শিক্ষক দিবসে ১০১ জন শিক্ষককে জাতীয় সম্মাননা দিয়েছে প্রধানমন্ত্রী ৪ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অটোরিকশার চালকদের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা বা ইচ্ছা কোনটাই সরকারের নেই: তথ্য মন্ত্রী ঢাকা মেডিকেলের বাথরুম থেকে অজ্ঞাত নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার সরকার নতুন দাম নির্ধারণ করে দিলেও গ্যাসের সংকট কমেনি বাজারে আজ বিশ্ব শিক্ষক দিবস,মানোন্নয়ন ও মর্যাদা নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের ইনুর ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ডের আপিল করেছে প্রসিকিউশন
Advertise with us

মৌলভীবাজারে উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল,৩ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজারে উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল,৩ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন আগুন ধরে বিকল হয়ে গেছে। এতে তিন ঘণ্টা সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ ছিল।

মঙ্গলবার সকাল ৬টায় দিকে উপজেলার শমশেরনগর রেলস্টেশনের অদূরে পূর্ব কালিপুর গ্রামে ঢাকা থেকে ছেড়ে আসা চলন্ত ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগে বলে জানান শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সাগর কুমার সিংহ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি ভিত্তিতে ট্রেনটি থামানো হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় বড় ধরণের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

শ্রীমঙ্গল রেল স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, উপবন এক্সপ্রেসের ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল তিন ঘণ্টা বন্ধ ছিল। এতে উপবন ছাড়াও আটকা পড়েছিল সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কালনি এক্সপ্রেস ট্রেন।

সহকারী স্টেশন মাস্টার সাগর কুমার সিংহ বলেন, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে আটকা পড়া উপবন এক্সপ্রেস ট্রেন উদ্ধার করা হয়। পরে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেখে সকাল ৯.১০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। পরবর্তীতে বিকল্প ইঞ্জিন এনে উপবন এক্সপ্রেস ট্রেন সিলেট নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়