
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৭ বার পঠিত | পড়ুন মিনিটে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাথরুম থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি নারী বাথরুমের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর কয়েক ঘণ্টা আগে হাসপাতালের প্রশাসনিক ব্লকের কনফারেন্স রুমের সামনে রক্তাক্ত ছুরি ও রক্তের দাগ পাওয়া যায়। সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন আলামত সংগ্রহ করে মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর ক্রাইমসিন ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরাও রয়েছেন। তবে, প্রায় ২৮ বছর বয়সী ওই নারী আত্মহত্যা করেছেন, নাকি তাকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে তা এখনও নিশ্চিত নয়।
