শনিবার ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
Advertise with us

সরকার নতুন দাম নির্ধারণ করে দিলেও গ্যাসের সংকট কমেনি বাজারে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরকার নতুন দাম নির্ধারণ করে দিলেও গ্যাসের সংকট কমেনি বাজারে

সরকার নতুন দাম নির্ধারণ করে দিলেও বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংকট কমেনি। ১২ কেজির সিলিন্ডার এখনও নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি করা হচ্ছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত নতুন দামে ১২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হওয়ার কথা ১ হাজার ৮৩৭ টাকায়। কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায়, কোথাও ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে।

বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেশি দামে কিনতে হচ্ছে তাদের। ফলে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে খুচরা বাজারেও। এদিকে, দাম নির্ধারণের পরও কেন বাজার নিয়ন্ত্রণে আসছে না এ নিয়ে ভোক্তারা প্রশ্ন তুলেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়