বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি পটুয়াখালী মেডিকেল কলেজ অনিয়মের অভিযোগে ৫৯ লাখ টিসিবি কার্ড বাতিল: বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনা প্রতিষ্ঠান ডেঙ্গু আক্রান্ত হয়ে জামায়াতে নেতার মৃত্যু বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ফ্রান্সের প্রতি আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী ধানমন্ডি-গুলশান-বনানীর লেক দ্রুত পরিষ্কার ও আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক আবুল খায়ের আন্তর্জাতিক বাজারে বেড়েছে সোনার দাম চট্টগ্রাম নিউ মার্কেটে কাপড়ের গুদামে আগুন
Advertise with us

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী না গিয়ে দেশের গৌরব বাড়িয়েছেন: রিজভী

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী না গিয়ে দেশের গৌরব বাড়িয়েছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী, উনি গিয়ে সাইডলাইনে বসবেন, এটা হতে পারে না। সেখানে না গিয়ে উনি দেশের গৌরব বাড়িয়েছেন। সার্বভৌমত্ব শক্তি প্রদর্শন করেছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আপনার দেশের এক মুখ্যমন্ত্রী (মমতা ব্যানার্জি, বর্তমানে সাবেক) বলেছেন, আপনাদের লোক হাদিকে হত্যা করেছে। আপনারা কি বাংলাদেশকে স্বাধীন দেশ মনে করেন না? সামনাসামনি আপনারা মধুর কথা বলেন, ভেতরে ভেতরে চক্রান্তের জাল বুনেন।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, কেউ কেউ দেশকে একাত্তরের পূর্ববর্তী জায়গায় নিয়ে যেতে চেষ্টা করছেন। মধুর ক্যান্টিনকে ইশারাত মঞ্জিল বানাবেন, এটা ঠিক নয়। যা তিরিশ লাখ শহীদের অপমান।

তিনি বলেছেন, ১৭ বছরের অরাজকতার পর জাতিকে উজ্জ্বল হিসেবে গড়তে কাজ করছে সরকার। বাকস্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা গণতন্ত্রের অঙ্গীকার, সেই অঙ্গীকার নিয়ে কাজ করছেন তারেক রহমান।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়