মঙ্গলবার ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, প্রকাশ নতুন নীতিমালা জামায়াত রাজপথকে উত্তপ্ত করছে: রাশেদ খাঁন চিফ হুইপের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইইউ রাষ্ট্রদূত ঢাকা ও আশপাশের এলাকায়, বৃষ্টি হবে কি না জানালো অধিদপ্তর হজযাত্রীদের ৭ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধের অনুরোধ হাবের ঠাকুরগাঁও-১ আসনের নতুন দুই এমপির শপথ মঙ্গলবার পরিস্থিতি স্বাভাবিক করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পোশাকশিল্প মালিকদের বৈঠক কৃষক কার্ডের মাধ্যমে মিলবে আবহাওয়ার আগাম বার্তা আন্দোলনে পুলিশের গাড়িতে শ্রমিকদের অগ্নিসংযোগের ঘটনায় আটক ১ শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Advertise with us

ডেঙ্গু আক্রান্ত হয়ে জামায়াতে নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডেঙ্গু আক্রান্ত হয়ে জামায়াতে নেতার মৃত্যু

কুমিল্লার চান্দিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজী মনিরুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ২টা ৪৫ মিনিটে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। জানা গেছে, ডেঙ্গু পজিটিভ হওয়ার পাশাপাশি হৃদরোগে আক্রান্ত হন হাজী মনিরুল ইসলাম।

হাজী মনিরুল ইসলাম চান্দিনা পৌর এলাকার বিশ্বাস গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ২০০২ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা পৌরসভার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চান্দিনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পেশাগত জীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্বাস কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

হাজী মনিরুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর, চান্দিনা উপজেলা ও পৌরসভা শাখার নেতারা শোক জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়