শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে অকেজো বানিয়ে, জাতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে: রিজভী চুয়াডাঙ্গায় সড়কে মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত লালমাই পাহাড়ের পাদদেশ থেকে নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার লংমার্চ না করে সরকারকে সময় দিতে বিরোধীদলকে আহ্বান, ডিএসসিসি প্রশাসকের সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ব্যর্থ, আটক ৬ কর্মী যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় অটোচালক আহত হযরত শাহজালাল মাজারের দানবাক্স চতুর্থ বারের মতো খোলা হবে কিডনি প্রতিস্থাপনের নতুন সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা আজ দলের নতুন নাম ও প্রতীক: সুপ্রিম কোর্টের দারস্থ হলেন মমতা বন্দোপাধ্যায়
Advertise with us

হযরত শাহজালাল মাজারের দানবাক্স চতুর্থ বারের মতো খোলা হবে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হযরত শাহজালাল মাজারের দানবাক্স চতুর্থ বারের মতো খোলা হবে

৩৪ দিন পর শনিবার (১৯ সেপ্টেম্বর) সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে দানের টাকা চতুর্থ বারের মতো প্রকাশ্যে গণনা হবে। এর আগে সবশেষ গত ১৫ আগস্ট দানের ডেগ ও দানবাক্স খুলে প্রকাশ্যে অর্থ গণনা করা হয়।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা গণমাধ্যমকে জানান, শনিবার সকাল থেকে মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনা নির্ধারণে গঠিত ১৩ সদস্যের উচ্চপর্যায়ের কমিটির তত্ত্বাবধানে দানবাক্সের টাকা গণনা অনুষ্ঠিত হবে। গণনা শেষে দানের টাকাগুলো জেলা প্রশাসনের মাধ্যমে সোনালী ব্যাংকে মাজারের নামে খোলা নির্ধারিত হিসাব নম্বরে জমা রাখা হবে।

প্রসঙ্গত, গত ১২ জুন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলম হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার পরিদর্শনকালে আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার উদ্যোগের ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় গত ১৮ জুন মাজারে নতুন চারটি দানবাক্স স্থাপন করা হয়। একই সঙ্গে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী তিনটি দানের ডেগ ও একটি দানবাক্স সিলগালা করা হয়।

পরবর্তীতে গত ২২ জুন প্রায় সাতশ বছরের প্রচলিত প্রথা ভেঙে ঐতিহাসিক দানের ডেগ ও দানবাক্স খুলে প্রকাশ্যে অর্থ গণনা করা হয়। সেদিন মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। সাথে কিছু স্বর্ণও পাওয়া যায়। এর সঙ্গে জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকার একটি চেক যুক্ত করা হলে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। যা সোনালী ব্যাংকের একটি নতুন হিসাবে জমা রাখা হয়।

পরবর্তীতে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি, আধুনিক ও স্বচ্ছ কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত ২৬ জুন ১৩ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন-সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক রেজাউল হাসান কয়েস লোদী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেট মহানগর পুলিশের কমিশনার, মাজারের মোতাওয়াল্লি পরিবারের দুই সদস্য এবং মাজার মাদ্রাসা ও মসজিদের দুই প্রতিনিধি। জেলা প্রশাসক এ কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়