
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৬ বার পঠিত | পড়ুন মিনিটে

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৬ কর্মীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সীতাকুণ্ডের ফৌজদারহাট লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রুবেল আফ্রাদ জানান, ফৌজদারহাট লিংক রোডে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫-২০ জন নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেন। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ধাওয়া দিয়ে ৬ জনকে আটক করে। বাকিরা পালিয়ে যান।
তিনি আরও জানান, আটকদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলার প্রস্তুতি চলছে এবং জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।
