রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
রাজধানীতে বাসে আগুন দিতে গিয়ে, স্থানীয় জনতার হাতে আটক যুবক পদ্মা সেতুতে মিনিট্রাককে বাসের ধাক্কা, আহত ৯ দ্রুততম সময়ের মধ্যে অপ্রতিমের হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চীনা রাষ্ট্রদূতের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ অপ্রতিম হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ কুবি শিক্ষার্থীদের সিরাজগঞ্জ মহাসড়কে দাড়িয়ে থাকা ট্রাকে আগুন, সূচনা জানা যায়নি প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে ঢাকা-নিউইয়র্ক রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালুর দাবি জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী,যে চারটি বিষয় গুরুত্ব পাচ্ছে দক্ষ মানবসম্পদ গড়েতে সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর পে-স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী
Advertise with us

জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী,যে চারটি বিষয় গুরুত্ব পাচ্ছে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী,যে চারটি বিষয় গুরুত্ব পাচ্ছে

বৈশ্বিক সংকট মোকাবিলা, শান্তি প্রতিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার পাশাপাশি, নিজেদের জাতীয় স্বার্থ ও কূটনৈতিক অবস্থান তুলে ধরতে চলছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। সভাপতির দায়িত্বে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, আর অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান, অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ ও জলবায়ু ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আদায়ের পাশাপাশি, বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারেও গুরুত্ব দিচ্ছে ঢাকা।

বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক মঞ্চ, নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর। ৮১তম সাধারণ অধিবেশন ঘিরে এখানে জড়ো হচ্ছেন বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর প্রতিনিধি ও সরকারপ্রধানরা।

যুদ্ধ, সংঘাত আর অস্থিরতার এই সময়ে শান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও বৈশ্বিক সহযোগিতার ভবিষ্যৎ নির্ধারণে চলছে বিশ্বনেতাদের গুরুত্বপূর্ণ আলোচনা।

এবার আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২২ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের কার্যক্রমে অংশ নেবেন তিনি। আর ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

রোহিঙ্গা সংকট, অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং অভিবাসী শ্রমিকদের স্বার্থসহ বাংলাদেশের জন্য অগ্রাধিকারের নানা বিষয় উঠে আসবে আন্তর্জাতিক এই আলোচনায়। বিশেষ করে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক চাপ ও সহযোগিতা বাড়ানোকে গুরুত্ব দিচ্ছে সরকার।

কূটনৈতিক ব্যস্ততার পাশাপাশি নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সরব প্রবাসী বাংলাদেশিরাও। স্বাগত জানাতে প্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। বিভিন্ন পর্যায়ে চলছে আলোচনা, সমন্বয় ও কর্মসূচি নির্ধারণ।

প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন, বহুপাক্ষিক এই মঞ্চে বাংলাদেশের জাতীয় স্বার্থ তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক যোগাযোগ জোরদারের সুযোগ তৈরি হবে।

বিশ্বের সবচেয়ে বড় কূটনৈতিক মঞ্চ জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে এবার সভাপতির আসনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়