মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
গাজী নজরুলের বিষয়ে সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত নেবে ইসি কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়ক পাকুন্দিয়া যেন এক মরণ ফাঁদ এবার বৃদ্ধি পেতে যাচ্ছে বাসের ভাড়াও, পুনর্নির্ধারণের বৈঠক বিআরটিএর বাংলাদেশে জ্বালানি তেলের দাম অন্য দেশের তুলনায় অনেক কম: রিজভী সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা করেছে দুদক গাজী নজরুলের ৪ ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর মধ্যপ্রচ্যের সংকটের কারণে তেলের দাম ও জাহাজ ভাড়া বেড়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সেনাপ্রধান চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন রাবি শিক্ষার্থীকে মারধর ও স্টেশনে ভাঙচুরের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার
Advertise with us

কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়ক পাকুন্দিয়া যেন এক মরণ ফাঁদ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়ক পাকুন্দিয়া যেন এক মরণ ফাঁদ

কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া এলাকা যেন মরণ ফাঁদ। গত তিন মাসে এই সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। আহত হয়েছে অর্ধশতাধিক। স্থানীয়দের আভিযোগ, ট্রাক-বাসের বেপরোয়া গতি এবং অনিয়ন্ত্রিত থ্রি-হুইলারের চলাচলই এসব দুর্ঘটনার প্রধান কারণ। সড়কের শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান চালানোর কথা জানিয়েছে প্রশাসন।

১৯ আগস্ট ষাটোর্ধ নূর মিয়া, স্ত্রী ও মেয়েকে নিয়ে ব্যাটারিচালিত রিকশায় যাচ্ছেলেন জেলা শহরে। পথে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে ট্রাকের চাপায় নিহত হন নূর মিয়া ও তার স্ত্রী আনোয়ারা বেগম। দুর্ঘটনায় গুরুতর আহন হন মেয়ে মর্জিনা বেগমসহ আরও ২ জন।

পরিসংখ্যান অনুযায়ী, গত তিন মাসে এই সড়কের পাকুন্দিয়ায় দুর্ঘটনা ঘটেছে ২৯টি। এতে নারী-পুরুষসহ প্রাণ হারিয়েছেন ১৭ জন। আহত হন প্রায় অর্ধশতাধিক।

স্থানীয়দের আভিযোগ, যানবাহনের বেপরোয়া গতি ও থ্রি-হুইলারের অনিয়ন্ত্রিত চলাচলে বাড়ছে দুর্ঘটনার। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, চালকদের পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম না পাওয়াও দুর্ঘটনার অন্যতম কারণ।

কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য সচিব শহিদুল ইসলাম শহীদ বলেন, ‘সড়কের শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।’

কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন বলেন, ‘দুর্ঘটনা কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ কিশোরগঞ্জ-ঢাকা রুটে প্রতিদিন শতাধিক বাসসহ বিভিন্ন ধরনের সহস্রাধিক পরিবহন চলাচল করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়