বুধবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
জাতিসংঘে বহুপক্ষীয় জোটের সম্মেলনে যোগ দিচ্ছে ভারত দেশ ও বিদেশের কর্মসংস্থান উপযোগী শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি মেজর জেনারেল মো. আলীমুল আমীন পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার ভর্তি কাভার্ডভ্যানে ভয়াবহ বিস্ফোরণ চার জেলায় নতুন পুলিশ সুপার বদলির আদেশ ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না: তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিক হবে না আর: স্বাস্থ্যমন্ত্রী ‘কারা বাসে আগুন-ককটেল হামলা করছে,‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে’: রাশেদ খাঁন সেতুর ফুটপাত নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহার, তদন্ত কমিটি গঠন প্রধানমন্ত্রীর সফর সংক্ষিপ্ত করার প্রসঙ্গে যা বললেন ডা. জাহেদ
Advertise with us

দেশ ও বিদেশের কর্মসংস্থান উপযোগী শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশ ও বিদেশের কর্মসংস্থান উপযোগী শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি

দেশ ও বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, ‘দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে, দেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘বেকারত্ব সৃষ্টি হয় ও কর্ম উপযোগী নয় এমন শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে।’

সাক্ষাৎকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

এসময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও ট্রেজারার উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়