মঙ্গলবার ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Advertise with us

প্রায় দেড় বছর স্থিতিশীল থাকার পর বাড়ল ডলারের দর

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রায় দেড় বছর স্থিতিশীল থাকার পর বাড়ল ডলারের দর

প্রায় দেড় বছর স্থিতিশীল থাকার পর হঠাৎ বাড়ল ডলারের দর। ব্যাংকগুলো এতদিন বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে ১২২ টাকা ২৫ পয়সা থেকে ৩৫ পয়সা দরে ডলার কিনছিল। গতকাল প্রতি ডলারে ৫৫ পয়সা পর্যন্ত বেড়ে সর্বোচ্চ ১২২ টাকা ৯০ পয়সায় উঠেছে। আন্তঃব্যাংক এবং খোলাবাজারেও দর বেড়েছে। আগাম এলসির দায় পরিশোধের চাপ এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধকে কেন্দ্র করে এভাবে দর বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গতকাল আন্তঃব্যাংকে প্রতি ডলার ১২২ টাকা ৫৫ পয়সায় বিক্রি হয়েছে। আগের দিন প্রতি ডলার ছিল ১২২ টাকা ৩৭ পয়সা। এর আগে দীর্ঘদিন ধরে যা ১২২ টাকা ৩০ পয়সা থেকে ৪০ পয়সার মধ্যে ওঠানামা করছিল। আর খোলাবাজারে নগদ ডলারের দর বেড়ে ১২৫ টাকা ৭০ পয়সা থেকে ৮০ পয়সায় উঠেছে। গত সপ্তাহে যা ১২৪ টাকা ৫০ পয়সা থেকে ৬০ পয়সায় বিক্রি হয়। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর থেকেই খোলাবাজারে ডলারের দর বেড়েছে। ডলারের দর বাড়লে তার প্রভাবে পণ্যমূল্য বেড়ে মূল্যস্ফীতি বেড়ে যায়।

জানতে চাইলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ব্যাংকগুলোকে আগামী ১০ দিনে অনেক ধরনের পরিশোধ (পেমেন্ট) করতে হবে। বন্ধের আগে এগুলো সম্পন্ন করার জন্য অনেক ব্যাংক এখন প্রয়োজনীয় ডলার ধরে রাখছে। মধ্যপ্রাচ্যের অনেক দেশের কর্মসংস্থানে যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে। এসব প্রেক্ষাপটে সব মিলিয়ে ডলারের দর হঠাৎ বেড়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us
সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়