সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
মানবতাবিরোধী অপরাধ মামলায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলার রায় কাল পঞ্চগড়ে গভীর রাতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, উভয় পক্ষে আহত ১৫ সারাদেশে ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম্য বাড়ছে, বিএমডিসি আইনের পাশ কাটিয়ে চলছে অনিয়ম রাজধানীর রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে ডিএমপির অভিযান গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায়, উৎপাদনে ফিরতে পুরোপুরি প্রস্তুত সিইউএফএল উন্নত চিকিৎসার জন্য আহত সেনা কর্মকর্তাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী অনলাইন বুলিং-হয়রানি প্রতিরোধে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর আদালতের রায় বা আদেশের প্রতিবাদে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের আজ আদানির বিদ্যুৎকেন্দ্রের ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হচ্ছে
Advertise with us

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৫০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ৩ হাজার ৩২৪ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে গতকাল সকাল ১০টা থেকে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ২ হাজার ২১৬ টাকা। তার আগে ১০ মার্চ বাড়ানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। অর্থাৎ দুই দফা বাড়ানোর পর এখন র্স্বণের দাম কমানো হলো।

এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণর দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকা নির্ধারণ করা হয়েছে ।

এর আগে গতকাল সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা। ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বার্ণের দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা নির্ধারণ করা হয়।

এ ছাড়া ১৮ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ২ লাখ ২১ হাজার ২৬৬ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা নির্ধারণ করা হয়। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই বিক্রি হয়েছে স্বর্ণ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়