সোমবার ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ মিসরে কায়রোর উপকণ্ঠে দুইটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২ তিন দিনের সফরে আগামীকাল তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ দ্বিতীয় বৈঠকে বসছে পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ড মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের উত্তেজনা কমেছে পোশাকশিল্পে, আবারও পুরোদমে উৎপাদন শুরু বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গভীর রাতে শ্রমিকদের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব: প্রধানমন্ত্রী
Advertise with us

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টিকে রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ (সোমবার, ৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন, এই খবর প্রকাশের পর তিনি এমন মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, ‘শেখ হাসিনা এখন যা করছে, এইগুলা স্টান্টবাজি। সি উইল নট কামব্যাক।’ তিনি আরও বলেন, ‘দণ্ডিত শেখ হাসিনার আত্মসমর্পণের ইচ্ছার বিষয়ে আগামীকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানানো হবে।’

এর আগে, গতকাল শেখ হাসিনা আইনজীবীর মাধ্যমে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্সের হাতে আসা ওই চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা তার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনের সঙ্গে শেখ হাসিনার আনুষ্ঠানিক যোগাযোগের খবর এই প্রথম প্রকাশ্যে এলো। মানচিত্রদেখুন

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরের বেশি সময় আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসানের পর দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি শেখ হাসিনার এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ। এর আগে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি বাংলাদেশে ফিরতে চান।

দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা উল্লেখ করেছেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন।

চিঠিতে আইনজীবীরা বলেন, মক্কেলের আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে নতুন করে এসব নথি ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া প্রয়োজন। শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদের বাধ্যবাধকতার কথা উল্লেখ করে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির অনুরোধও জানিয়েছেন তারা।

এ বিষয়ে মন্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কারও বক্তব্য পাওয়া যায়নি। মানচিত্রদেখুন

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেয়ার অভিযোগে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

এদিকে, বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। দলটির জ্যেষ্ঠ নেতাদের বড় একটি অংশ শেখ হাসিনার মতো ভারতে অথবা অন্য দেশে অবস্থান করছেন; অনেকে আবার কারাগারে রয়েছেন। আওয়ামী লীগ নেতাদের বরাতে রয়টার্স জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারণ করা হবে।

রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর বাংলাদেশে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে বর্তমান সরকার। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে। তবে তার দেশে ফেরা ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপড়েন কমাতেও ভূমিকা রাখতে পারে। শেখ হাসিনাকে আশ্রয় দেয়ার পর নয়াদিল্লি ও ঢাকার সম্পর্কে উল্লেখযোগ্য অবনতি ঘটে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়