সোমবার ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ মিসরে কায়রোর উপকণ্ঠে দুইটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২ তিন দিনের সফরে আগামীকাল তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ দ্বিতীয় বৈঠকে বসছে পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ড মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের উত্তেজনা কমেছে পোশাকশিল্পে, আবারও পুরোদমে উৎপাদন শুরু বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গভীর রাতে শ্রমিকদের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব: প্রধানমন্ত্রী
Advertise with us

মিসরে কায়রোর উপকণ্ঠে দুইটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিসরে কায়রোর উপকণ্ঠে দুইটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২

মিসরের রাজধানী কায়রোর উপকণ্ঠে দুইটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে চালকসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১১২ জন।

রোববার দেশটির গিজা প্রদেশের আল-আয়াত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ জানায়, গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন পেছন থেকে কায়রো-আসওয়ান রুটের আরেকটি ট্রেনকে ধাক্কা দেয়। এতে দ্বিতীয় ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের সড়কে ছিটকে পড়ে। খবর পেয়ে ৭০টির বেশি অ্যাম্বুলেন্সসহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে নেওয়া হয় তিনটি হাসপাতালে। দুর্ঘটনাস্থলে উদ্ধার ও ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে।

এদিকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন জানিয়ে, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করাসহ দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। একই সঙ্গে কারও অবহেলা প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়