শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ডিএমপির অভিযানে ৫৪২ জন গ্রেপ্তার, মামলা ৫১ বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টির আভাস একীভূত ৫ ব্যাংকের আমানতের মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলে জীবিত উদ্ধার বন্ধ ট্রেন চালুর এজেন্ডাই ছিল না বাংলাদেশ-ভারত বৈঠকে বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিজের দফতর থেকেই বাস্তবায়ন প্রধানমন্ত্রীর ২৫ সেপ্টেম্বর থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের যুবক নিহত
Advertise with us

শান্তিবাগে অটো চালককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শান্তিবাগে অটো চালককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে সিকান্দার মিয়া (৩২) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শাহজাহান পুর থানার শান্তিবাগ ভাঙ্গাড়ে গলিতে এই দুর্ঘটনা টনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাত সোয়া ১২টার দিকে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সিকান্দারের বড় ভাই আমির আলী বলেন, তার ভাই একজন ব্যাটারিচালিত অটোরিকশার মালিক ছিলেন। রাতে বাসায় ফেরার পথে শান্তিবাগের ভাঙাড়ি গলি এলাকায় পৌঁছামাত্র মো. হান্নান মামুনসহ তিন/চারজন তাকে ঘিরে ধরে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। খবর পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সিকান্দার মিয়া কুমিল্লা জেলার তিতাস থানার গাজীপুর এলাকার আবদুর রবের ছেলে। বর্তমানে তিনি শাহজাহানপুরের শান্তিবাগ এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়