শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ডিএমপির অভিযানে ৫৪২ জন গ্রেপ্তার, মামলা ৫১ বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টির আভাস একীভূত ৫ ব্যাংকের আমানতের মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলে জীবিত উদ্ধার বন্ধ ট্রেন চালুর এজেন্ডাই ছিল না বাংলাদেশ-ভারত বৈঠকে বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিজের দফতর থেকেই বাস্তবায়ন প্রধানমন্ত্রীর ২৫ সেপ্টেম্বর থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের যুবক নিহত
Advertise with us

আস্থা হারাচ্ছে যুক্তরাষ্ট্র,নিরাপত্তার জন্য চীনের দিকে ঝুঁকছে মধ্যপ্রাচ্যের দেশগুলো

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আস্থা হারাচ্ছে যুক্তরাষ্ট্র,নিরাপত্তার জন্য চীনের দিকে ঝুঁকছে মধ্যপ্রাচ্যের দেশগুলো

মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের মিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের একচেটিয়া আধিপত্যে ভাগ বসাতে শুরু করেছে চীন। সেখানকার ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এক বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যকার উচ্চপর্যায়ের বৈঠক সেই ইঙ্গিতই আরও জোরালো করে তুলেছে। পাশাপাশি নিজেদের নিরাপত্তা ও কৌশলগত অবস্থান পুনর্মূল্যায়ন করছে সউদী আরবও।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতের জেরে সউদী আরবের জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বারবার ড্রোন ও মিসাইল হামলার শিকার হচ্ছে। এই সংকটকালীন সময়ে সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমান সরাসরি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ফোনালাপ করেছেন।

ফোনালাপে যুবরাজ সালমান স্পষ্ট করেছেন যে, সউদী আরব হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং অঞ্চলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ফেরাতে চীনের সাথে ঘনিষ্টভাবে কাজ করতে আগ্রহী। অন্যদিকে, শি জিনপিং প্রথমবারের মতো হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করে জানিয়েছেন, বেইজিং রিয়াদের সাথে কৌশলগত বিশ্বাস ও পারস্পরিক সহযোগিতা আরও গভীর করতে প্রস্তুত।

বিশ্লেষকদের মতে, সউদী আরব এখন কেবল ওয়াশিংটনের ওপর নির্ভরশীল না থেকে নিজেদের অংশীদারিত্বে বৈচিত্র্য আনতে চাইছে। যদিও প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সাথে সউদী আরবের সম্পর্ক অত্যন্ত গভীর, তবুও বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব মধ্যপ্রাচ্যে এক নতুন শক্তির ভারসাম্য তৈরি করতে পারে।

বিশ্লেষকরা মনে করছেন, উপসাগরীয় দেশগুলোর এই ‘চীনমুখী যাত্রা’ বৈশ্বিক কূটনীতিতে এক বড় ধরনের পরিবর্তনের সূচনা করছে। মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে চীনের এই সক্রিয় ভূমিকা বেইজিংকে ওয়াশিংটনের একটি শক্তিশালী বিকল্প হিসেবে দাঁড় করাচ্ছে। আল জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মতে, চীন নিজেকে একজন ‘স্থিতিশীল ও নির্ভরযোগ্য অংশীদার’ হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছে, যা উপসাগরীয় দেশগুলোকে আকৃষ্ট করছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়