মঙ্গলবার ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বাংলাদেশ-জাপানের বন্ধুত্ব হবে নতুন সুযোগ ও অভিন্ন সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনে যোগ দিয়েছেন এনএসআই মহাপরিচালক একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি সংবাদ প্রকাশের ক্ষেত্রে দেশের ভাবমূর্তির বিষয়টি লক্ষ্য রাখতে হবে: রিজভী আজকের তরুণ প্রজন্ম ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাইকা প্রেসিডেন্ট লালমনিরহাটে বাঘের আক্রমণে তিনজন আহত, উদ্ধার কার্যক্রমে বিজিবি ও বন বিভাগ বাংলাদেশ-জাপানের অর্থনৈতিক অংশীদারত্বকে সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষককে থাপ্পরকাণ্ডে হত্যার হুমকি, পিরবার নিয়ে ‘আত্মগোপনে’ সেই পিতা জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
Advertise with us

ইলেকশন ইঞ্জিনিয়ারিং বক্তব্যের কড়া প্রতিক্রিয়া মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইলেকশন ইঞ্জিনিয়ারিং বক্তব্যের কড়া প্রতিক্রিয়া মির্জা ফখরুলের

বিএনপির বিরুদ্ধে ত্রয়োদশ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে ক্ষমতায় আসার যে অভিযোগ জামায়াতে ইসলামীর আমির করেছেন—তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিক্রিয়া জানান।

সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফল পরিবর্তন করা হয়েছে এবং বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে।’ বিএনপি মহাসচিব বলেন, ‘এ ধরণের অপপ্রচার রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা মাত্র।’

১ মে’র কর্মসূচি ঘিরে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় তিনি জামায়াতে ইসলামীর সাম্প্রতিক অভিযোগের কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘যারা এ ধরণের ভিত্তিহীন কথা বলছে তাদের অতীত ইতিহাস জনগণের জানা। আর সে কারণেই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।’

হুঁশিয়ারি দিয়ে মহাসচিব বলেন, ‘যারা ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী, তাদের রাজনৈতিকভাবে নির্মূলে করতে কাজ করে যাবে বিএনপি।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়