বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যা’র অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যা’র অভিযোগ

রাজধানীর গুলশান এলাকায় একজন বিদেশি নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে গুলশান ২ নম্বরের কন্টিনেন্টাল হাসপাতালে মৃত অবস্থায় নেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত নারীর নাম শামীম সালিম কাসিম (৬৭)। বারিধারার পার্ক রোডের একটি বাসায় তিনি থাকতেন। মঙ্গলবার গুলশান থানার ইন্সপেক্টর (তদন্ত) মোখলেসুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা শুনেছি একজন বিদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুরোটা এখনো জানি না। তবে কীভাবে মারা গেছে সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে বলতে পারছি না। আমাদের অফিসাররা ঘটনাস্থলে গেছেন। তারা বিস্তারিত জানালে বলতে পারবো।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us
সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়