বুধবার ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে মালয়েশিয়া কর্মী পাঠানো শুরু হতে পারে: নুরুল হক নূর ২ লাখ ৪৫ হাজার যুবকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেবে কেয়ার বাংলাদেশ পাঁচ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ভোট গণনা ৮৪.৫ শতাংশ শেষ, কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী? দলীয় অন্তর্কোন্দলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না: না‌হিদ ইসলাম স্বাস্থ্যখাতে ১৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকা-সৌদি রুটে আকাশপথে বড় ধরনের বিপর্যয়, ১৫৩টি ফ্লাইট বাতিল মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া সড়কে সাত মাসে ১১১টি দুর্ঘটনায় ১৪ জন নিহত বাংলাদেশে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মানুষ সহজে স্বাস্থ্যসেবা পেতে, উপজেলা পর্যায়ের হাসপাতালের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
Advertise with us

ভোট গণনা ৮৪.৫ শতাংশ শেষ, কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী?

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভোট গণনা ৮৪.৫ শতাংশ শেষ, কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী?

ইসরায়েলের সংসদীয় নির্বাচনে ৮৪ দশমিক ৫ শতাংশ ভোট গণনার পরও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আংশিক ফলাফলে তাঁর নেতৃত্বাধীন জোট ১২০ সদস্যের নেসেটে ৫৪টি আসন পেতে পারে। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন।

‘দ্য টাইমস অব ইসরায়েল’-এর প্রতিবেদনে কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, বিরোধী নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট ৪৯টি আসন পেতে পারে। অন্যদিকে, প্রধানত আরব দলগুলো ১৭টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে কোনো প্রধান জোটই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জনের অবস্থানে নেই।

আংশিক ফলাফলের হিসাব অনুযায়ী, নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৭টি আসন পেয়ে এগিয়ে রয়েছে। আইজেনকোটের ইয়াশার পার্টি পেতে পারে ২২টি আসন।

এ ছাড়া টুগেদার জোট ১২টি, ডেমোক্র্যাটস পার্টি আটটি এবং ইসরায়েল বেইতেইনু সাতটি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ধর্মীয় ও ডানপন্থী দলগুলোর মধ্যে শাস, ইউনাইটেড তোরাহ জুদাইজম এবং ওতজমা ইহুদিৎ সাতটি করে আসন পেতে পারে। রিলিজিয়াস জায়োনিজমের আসনসংখ্যা হতে পারে ছয়টি।

আংশিক ফলাফলে আরব-প্রধান জয়েন্ট লিস্ট ১১টি এবং ইউনাইটেড আরব লিস্ট (রা’আম) ছয়টি আসন পেতে পারে। এ হিসাব অনুযায়ী, সরকার গঠনের আলোচনা ও সম্ভাব্য জোটের সমীকরণে আরব দলগুলোর অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

তবে আরব দলগুলোর সমর্থন কোন পক্ষ পাবে, কিংবা তাদের সঙ্গে জোট গঠন সম্ভব হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। রাজনৈতিক মতপার্থক্যের কারণে সরকার গঠনের আলোচনা জটিল হতে পারে। আনাদোলু

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়