মঙ্গলবার ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপানের বন্ধুত্ব হবে নতুন সুযোগ ও অভিন্ন সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনে যোগ দিয়েছেন এনএসআই মহাপরিচালক একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি সংবাদ প্রকাশের ক্ষেত্রে দেশের ভাবমূর্তির বিষয়টি লক্ষ্য রাখতে হবে: রিজভী আজকের তরুণ প্রজন্ম ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাইকা প্রেসিডেন্ট লালমনিরহাটে বাঘের আক্রমণে তিনজন আহত, উদ্ধার কার্যক্রমে বিজিবি ও বন বিভাগ বাংলাদেশ-জাপানের অর্থনৈতিক অংশীদারত্বকে সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষককে থাপ্পরকাণ্ডে হত্যার হুমকি, পিরবার নিয়ে ‘আত্মগোপনে’ সেই পিতা
Advertise with us

গুলি করা ব্যক্তির অভিযোগে চটে ট্রাম্প বললেন,’আমি ধর্ষক নই!’

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গুলি করা ব্যক্তির অভিযোগে চটে ট্রাম্প বললেন,’আমি ধর্ষক নই!’

মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন স্থানে এখন একই আলোচনা, ট্রাম্প হঠাৎ করে বললেন কেন যে, তিনি ধর্ষক নন। গত শনিবার হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ অ্যাসোসিয়েশনের ডিনার চলাকালে ক্যালিফোর্নিয়ার ৩১ বছর বয়সি যুবক কলে থমাস অ্যালেন হোটেলের ভেতরে ঢুকে কয়েক রাউন্ড গুলিও চালায়। ঘটনাস্থলটি ছিল মূল অনুষ্ঠানের বলরুম থেকে মাত্র কয়েক মিটার দূরে। পরে নিরাপত্তারক্ষীরা দ্রুত তাকে কাবু করে ।

রোববার সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রথমে শান্তভাবেই কথা বলছিলেন ট্রাম্প। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যখন ওই সাংবাদিক অভিযুক্তের তথাকথিত ‘ম্যানিফেস্টো’ থেকে একটি অংশ পড়ে শোনান।

সেখানে লেখা ছিল, “আমি আর কোনও পেডোফিল, ধর্ষক ও দেশদ্রোহীর অপরাধে নিজেকে জড়াতে দেব না।” এই বক্তব্য শুনেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ট্রাম্প। তিনি সরাসরি সাংবাদিককে আক্রমণ করে বলেন, “তোমরা ভয়ংকর মানুষ।” একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, “আমি ধর্ষক নই, আমি কাউকে ধর্ষণ করিনি। আমি পেডোফিলও নই।”

এরপর এ নিয়ে যুক্তরাষ্ট্রের মেইনস্ট্রিম মিডিয়াগুলো ট্রাম্পের এ কথার সূত্র ধরে নিউজ প্রকাশ করতে থাকে।
ট্রাম্প ইঙ্গিত দেন যে, তাঁকে অন্যায়ভাবে জেফরি এপস্টিন (Jeffrey Epstein)-এর সঙ্গে জড়ানো হচ্ছে, যা তিনি সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি দাবি করেন, এসব অভিযোগের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই এবং তিনি সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত।

অভিযুক্ত সম্পর্কে ট্রাম্প বলেন, সে ‘চরমপন্থায় প্রভাবিত’, ‘খ্রিস্টবিরোধী’ এবং ‘ভীষণ অসুস্থ মানসিকতার মানুষ’। একইসঙ্গে তিনি মার্কিন রাজনীতিতে বাড়তে থাকা হিংসার জন্য বিরোধী ডেমোক্র্যাট নেতাদের কুমন্তব্যকেও দায়ী করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়