শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
পদ্মায় ট্রলার দুর্ঘটনায় দু’জন উদ্ধার হলেও ১৪ ঘণ্টা পরও নিখোঁজ এক যুবক টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত অভিযানের ভয়ে তালাবদ্ধ কলকাতার হোটেল-রেস্ট হাউজ, বিপাকে বাংলাদেশি পর্যটক তরুণ-শিক্ষার্থী সবাই মিলে দেশ পুনর্গঠন করলে কেউ ঠেকাতে পারবে না: প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে ৫৪২ জন গ্রেপ্তার, মামলা ৫১ বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টির আভাস একীভূত ৫ ব্যাংকের আমানতের মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলে জীবিত উদ্ধার বন্ধ ট্রেন চালুর এজেন্ডাই ছিল না বাংলাদেশ-ভারত বৈঠকে বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
Advertise with us

ডিপিডিসির ২১ হাজার কোটি টাকার জিটুজি প্রকল্পে দুর্নীতি,নথিপত্র তলব

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডিপিডিসির ২১ হাজার কোটি টাকার জিটুজি প্রকল্পে দুর্নীতি,নথিপত্র তলব

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) প্রায় ২১ হাজার কোটি টাকার একটি জিটুজি প্রকল্পে দুর্নীতির অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় নথিপত্র তলব করে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংশ্লিষ্ট প্রকল্প পরিচালককে চিঠি দিয়েছে সংস্থাটি।

দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলীর সই করা এক চিঠিতে আগামী ৫ মের মধ্যে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র জমা দিতে বলা হয়েছে। ঠিকাদারের সঙ্গে চুক্তিপত্র ও ক্রয় সংক্রান্তসহ মোট ৭ ধরনের নথিপত্র তলব করেছে কমিশন।

দুদকের অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার, ঘুষ বাণিজ্য এবং ঠিকাদার নিয়োগে অনিয়মের মাধ্যমে এই প্রকল্পে শত শত কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। বিশেষ করে ডিপিডিসি কর্মকর্তাদের যোগসাজশে নামমাত্র কাজ করে প্রকল্পের অর্থ পাচারের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

একইসঙ্গে ডিপিডিসির নির্বাহী পরিচালক মোরশেদ আলম খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান করছে দুদক।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়