বৃহস্পতিবার ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে মালয়েশিয়া কর্মী পাঠানো শুরু হতে পারে: নুরুল হক নূর ২ লাখ ৪৫ হাজার যুবকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেবে কেয়ার বাংলাদেশ পাঁচ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ভোট গণনা ৮৪.৫ শতাংশ শেষ, কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী? দলীয় অন্তর্কোন্দলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না: না‌হিদ ইসলাম স্বাস্থ্যখাতে ১৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকা-সৌদি রুটে আকাশপথে বড় ধরনের বিপর্যয়, ১৫৩টি ফ্লাইট বাতিল মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া সড়কে সাত মাসে ১১১টি দুর্ঘটনায় ১৪ জন নিহত বাংলাদেশে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মানুষ সহজে স্বাস্থ্যসেবা পেতে, উপজেলা পর্যায়ের হাসপাতালের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
Advertise with us

বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে,২৪ জেলায় তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে,২৪ জেলায় তাপপ্রবাহ

চলতি বছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আজ বুধবার উত্তরের জেলা রাজশাহীতে। আজ রাজশাহী, খুলনা বিভাগসহ দেশের ২৪ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে বিকেল সোয়া পাঁচটার দিকে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র। আগামীকালও তাপপ্রবাহ থাকতে পারে বলে অধিদপ্তর সূত্র জানাচ্ছে। আজ রাজধানীতেও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা।

আজ খুলনা ও রাজশাহী বিভাগেও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানান ওমর ফারুক। তিনি জানান, এর বাইরে আরও আট জেলায় তাপপ্রবাহ বইছে। সেই জেলাগুলো হলো ঢাকায় ৩৬ দশমিক ৩, টাঙ্গাইল ও মাদারীপুর ৩৬, দিনাজপুর ৩৬ দশমিক ৫, রাঙামাটি ৩৬ দশমিক ৮ এবং বান্দরবান ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী ও খুলনা বিভাগে জেলার সংখ্যা ১৮। এর সঙ্গে ৬ জেলা যুক্ত করলে ২৪ জেলায় আজ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেলে সেখানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। সেই অনুযায়ী আজ রাজশাহী ছাড়া আরও ৯ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো যশোর ও সিরাজগঞ্জে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুরে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পাবনায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাঙামাটিতে ৩৬ দশমিক ৩, ঢাকায় ৩৬ দশমিক ২ এবং খুলনায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, তাপপ্রবাহ আগামীকাল বৃহস্পতিবার না বাড়লেও পরের দিন বেড়ে যেতে পারে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়