রবিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
অনলাইন বুলিং-হয়রানি প্রতিরোধে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর আদালতের রায় বা আদেশের প্রতিবাদে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের আজ আদানির বিদ্যুৎকেন্দ্রের ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হচ্ছে বান্দরবানে শসার বস্তা থেকে ৬০ হাজার পিস ইয়াবা জব্দ পদ্মা নদীতে নিখোঁজের দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার চট্টগ্রামে নতুন একটি উপজেলা গঠনের উদ্যোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচার চেয়ে পরিবারের আবেদন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন ফ্রান্সের তিন সিনেটর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
Advertise with us

বৃষ্টি-জলাবদ্ধতায় ভোগান্তিতে দিনের শুরু

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বৃষ্টি-জলাবদ্ধতায় ভোগান্তিতে দিনের শুরু

সকাল থেকে বৃষ্টির কারণে কাজে বের হওয়া মানুষ ভোগান্তিতে পড়েছেন। সেই সঙ্গে কিছু কিছু এলাকায় জলাবদ্ধতাও দেখা দিয়েছে। ফলে বৃষ্টি ও জলাবদ্ধতার ভোগান্তিতে দিনের শুরু হয়েছে ঢাকাবাসীর।

বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর মধ্যে রাজধানীর মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর-১৩, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, ইসিবি ও কালশীসহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে কোথাও কোথাও ধীরে ধীরে পানি নেমে যাচ্ছে।

বিভিন্ন সড়কে জলাবদ্ধতার কারণে যানবাহনগুলো ধীরগতিতে চলছে। পাশাপাশি সকাল থেকে রাজধানীতে বৃষ্টির কারণে সাধারণ মানুষের উপস্থিতি এবং সড়কে গণপরিবহনের সংখ্যাও অনেকটা কম।

রাজধানীর মহাখালী এলাকার সিএনজিচালক হাবিবুর রহমান বলেন, সকাল থেকেই বিরতিহীনভাবে বৃষ্টি হচ্ছে, যে কারণে বাইরে মানুষের উপস্থিতি একেবারেই কম। পাশাপাশি সকাল থেকেই দেখলাম বিভিন্ন এলাকায় অল্প পরিমাণে জলাবদ্ধতাও হয়েছে। ভোর থেকে এ পর্যন্ত মাত্র দুইটা ট্রিপ পেয়েছি। মানুষ খুব প্রয়োজন ছাড়া আজ বাইরে বের হয়নি।

গুলশান এলাকার বেসরকারি চাকরিজীবী এহসানুল হক বলেন, বৃষ্টি ও জলাবদ্ধতার ভোগান্তিতে দিনের শুরু হয়েছে। ছাতা মাথায় সকালে অফিসে এসেছি। যাদের খুব প্রয়োজন বা অফিস আছে, তারাই কেবল আজ বাইরে বের হয়েছে। বৃষ্টির কারণে বাইরে মানুষের উপস্থিতি তেমন নেই বললেই চলে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মুখপাত্র রাসেল রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন কর্মীরা। তিনি বলেন, অব্যাহত বৃষ্টিপাতের ফলে বিভিন্ন জায়গায় সৃষ্ট অস্থায়ী জলাবদ্ধতা নিরসনে কাজ করছে ডিএসসিসি। এছাড়া পানির লেভেল বৃদ্ধি পাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কমলাপুর পাম্প স্টেশনের মাধ্যমে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, দুপুর ১২টার দিকে বৃষ্টি কমে যেতে পারে। এরপর বিকেল কিংবা সন্ধ্যায় আবার বৃষ্টি শুরু হতে পারে। তবে দিনভর আকাশ মেঘলা থাকতে পারে।

অন্যদিকে ঢাকায় আজ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দিনের বিভিন্ন সময়ে বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়