শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ডিএমপির অভিযানে ৫৪২ জন গ্রেপ্তার, মামলা ৫১ বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টির আভাস একীভূত ৫ ব্যাংকের আমানতের মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলে জীবিত উদ্ধার বন্ধ ট্রেন চালুর এজেন্ডাই ছিল না বাংলাদেশ-ভারত বৈঠকে বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিজের দফতর থেকেই বাস্তবায়ন প্রধানমন্ত্রীর ২৫ সেপ্টেম্বর থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের যুবক নিহত
Advertise with us

রাজশাহী মেডিকেলে ৫১ শিশু মৃত্যুর পর হামের চিকিৎসায় ‘মেডিকেল বোর্ড’

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজশাহী মেডিকেলে ৫১ শিশু মৃত্যুর পর হামের চিকিৎসায় ‘মেডিকেল বোর্ড’

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে ৫১ শিশুর মৃত্যুর পর অবশেষে এ রোগ মোকাবিলায় চিকিৎসা কার্যক্রম জোরদার করতে আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম এ বোর্ড গঠনের আদেশ দেন।

আদেশে বলা হয়, হাসপাতালে হাম রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। হাম-পরবর্তী জটিলতায় গুরুতর রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতেই বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এ বোর্ড গঠন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী বোর্ডের সদস্যরা সশরীরে উপস্থিত থেকে চিকিৎসা কার্যক্রম তদারকি করবেন।

মেডিকেল বোর্ডে শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শাহিদা ইয়াসমিনকে সভাপতি করা হয়েছে। সদস্য হিসেবে আছেন- মেডিসিন বিভাগের অধ্যাপক আজিজুল হক, নিউরো মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মনজুর এলাহী, রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক আহমদ যায়নুদ্দীন সানী, ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক শারমিনা আফতাব, নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ইউনিট প্রধান আবু হেনা মোস্তফা কামাল, মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান মিজানুর রহমান এবং কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট রকিবুল হাসান রাসেদ।

হাসপাতালের মুখপাত্র চিকিৎসক শংকর কুমার বিশ্বাস বলেন, রোগীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে এ ধরনের মেডিকেল বোর্ড গঠন করা হয়ে থাকে; যা হাসপাতালের নিয়মিত কার্যক্রমের অংশ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চের প্রথম সপ্তাহ থেকে রাজশাহী অঞ্চলে হামের সংক্রমণ দেখা দেয়। শুরুতে শিশু ওয়ার্ডে অন্যান্য রোগীর সঙ্গে হামের উপসর্গ নিয়ে আসা শিশুদের চিকিৎসা দেওয়া হলেও পরিস্থিতির অবনতি হলে মার্চের শেষ দিকে আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়।

হামের সংক্রমণ নিয়ে শুক্রবার দুপুর পর্যন্ত মোট ৬২৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে মারা গেছে ৫১ শিশু। হাসপাতালে চিকিৎসাধীন আছে ১৩৫ জন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়