শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ডিএমপির অভিযানে ৫৪২ জন গ্রেপ্তার, মামলা ৫১ বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টির আভাস একীভূত ৫ ব্যাংকের আমানতের মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলে জীবিত উদ্ধার বন্ধ ট্রেন চালুর এজেন্ডাই ছিল না বাংলাদেশ-ভারত বৈঠকে বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিজের দফতর থেকেই বাস্তবায়ন প্রধানমন্ত্রীর ২৫ সেপ্টেম্বর থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের যুবক নিহত
Advertise with us

লালমনিরহাটের সাবেক এমপি রুমী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লালমনিরহাটের সাবেক এমপি রুমী গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য সফুরা বেগম রুমীকে গ্রেফতার করেছে লালমনিরহাট গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তিনি নাশকতা ও খুনসহ একাধিক মামলার পলাতক আসামি ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলা পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় ডিবি পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার সফুরা বেগম রুমী লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা (উকিলপাড়া) এলাকার বাসিন্দা। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, লালমনিরহাট জেলা মহিলা লীগের সভাপতি এবং লালমনিরহাট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সংরক্ষিত নারী আসন-২ (লালমনিরহাট-কুড়িগ্রাম) থেকে সংসদ সদস্য ছিলেন।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে। এর মধ্যে হত্যা, নাশকতা, প্রতারণা, দাঙ্গা, চাঁদাবাজি ও অগ্নিসংযোগের অভিযোগ অন্তর্ভুক্ত। উল্লেখযোগ্য মামলাগুলোর মধ্যে রয়েছে রাজশাহী মহানগর পুলিশের কোতোয়ালি থানার হত্যা মামলা, লালমনিরহাট সদর থানার আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ ও দণ্ডবিধির একাধিক মামলা এবং ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানার হত্যা মামলা।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি লালমনিরহাট ত্যাগ করে ঢাকায় আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন।

এ বিষয়ে লালমনিরহাট পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়