শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিজের দফতর থেকেই বাস্তবায়ন প্রধানমন্ত্রীর ২৫ সেপ্টেম্বর থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের যুবক নিহত পোল্যান্ডে যাত্রীবাহী ‘ট্রেন লাইনচ্যুত’ ১ জন নিহত,আহত ২০ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে চলতি মাসে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না আপনারা মুক্ত গণমাধ্যম পাবেন, হস্তক্ষেপ করার ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে যোগ্যতা থাকা যে কোনো দলের বৈধ প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
Advertise with us

সিলেট বিভাগের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেট বিভাগের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

পাম্পে ‘অযৌক্তিক’ জরিমানা ও বিভিন্ন ভাবে হয়রানির অভিযোগে সিলেট বিভাগের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা।  এরপর গভীর রাত পর্যন্ত পাম্প কর্তৃপক্ষ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিলে মোগলাবাজার এলাকায় অবস্থিত মেঘনা পেট্রোলিয়ামের ডিপোতে সভা করেন।

সভা শেষে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, অ্যান্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম বলেন, জনস্বার্থে ধর্মঘট স্থগিত করা হবে। তবে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে সিলেটের সব পেট্রল পাম্প বন্ধ রয়েছে।

পেট্রল পাম্প মালিকদের অভিযোগ, বুধবার বিকেলে আইনের ব্যত্যয় ঘটিয়ে সিলেটের এক পাম্প মালিকের দুটি পাম্পের একটিতে ট্যাগ কর্মকর্তা, র‍্যাবের ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্তৃক হিসাব না রাখার ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরটিতে এক পাম্পের তেল আরেক পাম্পে নেওয়ার দায়ে জরিমানা করা হয়। এ সময় মালিককে বিনা কারণে ৬ ঘণ্টা পুলিশি হেফাজতে রাখা হয়।

এছাড়াও ট্যাগ অফিসার বসানো, বিভিন্ন অ্যাজেন্সির মাধ্যমে অনবরত হিসাব নেওয়া, পাম্পে পুলিশ নিয়োগ, ছয়টি পাম্পে জরিমানা আদায়ের অভিযোগ করেন তারা।

বন্ধ রাখা পেট্রল পাম্প কর্তৃপক্ষ জানান, আজ সকাল ১০টায় সব পেট্রল পাম্প মালিকদের সঙ্গে প্রশাসনের বৈঠক আছে। সেই বৈঠক শেষেই ধর্মঘট স্থগিতের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার রাত ৩টায় মিটিং শেষে সিলেট মহানগর পুলিশ কমিশনার মো আব্দুল কুদ্দুছ সাংবাদিকদের বলেন, ‘হঠাৎ করে আমাদের নজরে আসে পেট্রল পাম্প মালিক সমিতি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছেন। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমি এখানে আসলাম। তাদের সঙ্গে আমার কথা হয়েছে বেশি কিচ্ছুক্ষণ ধরে। ফলপ্রসু আলোচনা হয়েছে। কিছু ভুল বুঝাবুঝি আছে। আশা করি এটা নিরসন হয়ে যাবে। প্রশাসন ব্যবসাকে ফেসিলিটেড করার জন্য, জনদুর্ভোগ যেন না হয় সে বিষয়গুলো দেখার জন্য আমরা কাজ করছি। যে বিষয়গুলো নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে আমি প্রতিটি পয়েন্ট নোট করেছি। অ্যাডমিনিস্টিটিভ লেভেলে আমরা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেব। এগুলো কোনো বড় ইস্যু না। আলোচনার দরজা বন্ধ রাখলে পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়। তবে এখানে সবাই আন্তরিক তাই আশা করি এটা দ্রুত সমাধান হবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়