মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
মন্ত্রিসভায় রদবদল প্রসঙ্গে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ভাটারায় গ‍্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ নৈশভোজে মিত্রদের কী বার্তা দিতে চান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন দূরত্ব ঘোচানোর উদ্যোগ নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ? ১৯ জুলাই : কমপ্লিট শাটডাউন কর্মসূচি, ইন্টারনেটহীন দেশে রাজপথ পরিণত হয়েছিল রণক্ষেত্রে ৫ ব্যাংক একীভূতকরণ : সংখ্যাই বলছে সংকট কতটা গভীর কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত
Advertise with us

হরমুজ পার হওয়ার প্রস্তুতি নিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হরমুজ পার হওয়ার প্রস্তুতি নিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’

মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে দেড় মাস আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালি পার হতে যাচ্ছে বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ইরান হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করায় মুক্তির অপেক্ষায় রয়েছেন জাহাজটির ৩১ নাবিক।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটি বর্তমানে দুবাইয়ের কাছে নোঙর করা। গতকাল রাতে খবর পাওয়ার পর বিএসসি বিমাসংক্রান্ত ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেছে। ছাড়পত্র পেলেই জাহাজটি গন্তব্যে রওয়ানা হবে। জাহাজের মাস্টার ক্যাপ্টেন শফিকুল ইসলাম বলেন, ‘বার্তা পেয়েছি। হরমুজ পুরোপুরি উন্মুক্ত করা হয়েছে। এখন বিমা ক্লিয়ারেন্সের অপেক্ষায় আছি।’

নিরাপত্তাজনিত কারণে জাহাজটি এতদিন আটকে ছিল। এর আগে ১০ এপ্রিল একবার যাত্রার চেষ্টা করলেও ইরানি নৌবাহিনীর অনুমতি না পাওয়ায় তা সম্ভব হয়নি। বর্তমানে এটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে ৩৮ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের পথে রয়েছে।

বিএসসির এক কর্মকর্তা জানান, ক্লিয়ারেন্সের মেইল পেলেই যাত্রা শুরু হবে। বর্তমান অবস্থান থেকে হরমুজ প্রণালির দূরত্ব মাত্র ৩০ মিনিটের পথ। তবে পুরো প্রণালি পার হতে ১৭ থেকে ১৮ ঘণ্টা সময় লাগে।

২৭ ফেব্রুয়ারি কাতার থেকে স্টিল কয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে পৌঁছেছিল জাহাজটি। ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হলে পণ্য খালাসে দেরি হয়। ১১ মার্চ খালাস শেষে কুয়েতে যাওয়ার কথা থাকলেও যুদ্ধের কারণে বিএসসি নিরাপদ এলাকায় ফেরার সিদ্ধান্ত নেয়। পরে অন্য বন্দর থেকে সার বোঝাই করে কেপটাউনের গন্তব্য ঠিক করা হয়।

২০১৮ সালে চীনের সহায়তায় বিএসসির বহরে যুক্ত হয় ৩৯ হাজার টন ধারণক্ষমতার এই বাল্ক ক্যারিয়ার। এর আগে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধে বিএসসির ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজটি আক্রান্ত হলে এক নাবিক প্রাণ হারিয়েছিলেন। এবার ‘বাংলার জয়যাত্রা’ নিরাপদে ফেরার অপেক্ষায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়