শুক্রবার ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের মানবপাচার প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ‘অপরিবর্তিত’ চট্টগ্রামে চালু হলো দেশের প্রথম সাইকেল ট্র্যাক রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিল চান তদন্তকারীরা মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সবজির বাজারে দুর্বৃত্তদের হাতে পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য এলএনজি তৃতীয় টার্মিনাল নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম করল বাংলাদেশ ব্যাংক
Advertise with us

৫১ হাজার মেট্রিক টন জ্বালানি তেল নিয়ে দুটি ফুয়েল ট্যান্কার চট্টগ্রাম বন্দরে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৫১ হাজার মেট্রিক টন জ্বালানি তেল নিয়ে দুটি ফুয়েল ট্যান্কার চট্টগ্রাম বন্দরে

মালয়েশিয়া থেকে ২৬ হাজার মেট্রিক টন অকটেন এবং ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েলসহ ৫১ হাজার মেট্রিক টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে পৌঁছেছে দুটি ফুয়েল ট্যান্কার।

ফুয়েল ট্যান্কার দুইটি বুধবার রাতে বন্দরের জলসীমা্য় পৌঁছায় । আজ বৃহস্পতিবার বিকেল নাগাদ পতেঙ্গার ডলফিন জেটিতে নোঙ্গর করার কথা রয়েছে। সেখানে জ্বালানি তেল খালাস করা হবে বলে।

চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম জানান, মালয়েশিয়া থেকে ২৬ হাজার মেট্রিক টন অকটেন নিয়ে ফুয়েল ট্যান্কার ‘এমটি সেন্ট্রাল স্টার’ এবং ২৫ হাজার মেট্রিক টন ফার্ণেস অয়েল নিয়ে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামে দুটি ফুয়েল ট্যান্কার গতরাতে বন্দরের জলসীমায় প্রবেশ করেছে। ট্যান্কার দুইটি গত রাতে বন্দরের জলসীমায় প্রবেশ করলেও আজ সকালে বর্হিনোঙরে এসে পৌঁছায়। এসব জ্বালানি খালাসে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল ও গ্যাস নিয়ে মোট ৩৩টি জাহাজ নোঙ্গর করেছিল। এর মধ্যে ১৫টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল, আটটি এলএনজি -তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং নয়টি এলপিজি -তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস নিয়ে আসে।

জ্বালানি তেলের এই বড় চালানগুলো দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসি’র।

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানিবাহী জাহাজের বার্থিংকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বেশকিছু জাহাজের তেল, গ্যাস খালাস হয়েছে। পাইপলাইনে আরও বেশ কিছু জাহাজ রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়