শুক্রবার ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বিদেশে পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনার কার্যক্রম গ্রহণের সুপারিশ চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত চট্টগ্রামের বিসিএসআইআর গবেষণা কেন্দ্রে এসি বিস্ফোরণ শিক্ষাক্ষেত্রে অবদান রাখা, গুণি মানুষদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী মিষ্টির পদত্যাগের প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছেন: অ্যাটর্নি জেনারেল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টি করছে: প্রধানমন্ত্রী ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার হাসপাতাল থেকে হাতকড়া পরা অবস্থায় আসামি পলাতক প্রধানমন্ত্রীকে বহনকারী বাস ফেনী পৌঁছেছেন সরকার বেহেশতের গ্যারান্টি দিতে পারবে না কিন্তু উন্নয়নের গ্যারান্টি দেবে: মীর শাহে আলম
Advertise with us

আসলাম চৌধুরীর ফলাফল নিয়ে আদেশ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আসলাম চৌধুরীর ফলাফল নিয়ে আদেশ বৃহস্পতিবার

ফলাফল ঘোষণা ও শপথের সুযোগ চেয়ে চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদে বিজয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর আবেদনের ওপর আগামীকাল বৃহস্পতিবার আদেশ দেবেন আপিল বিভাগ। বুধবার (১৩ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

ঋণখেলাপির অভিযোগের মুখে থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন গত ১৮ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংক কর্তৃপক্ষের করা রিট হাইকোর্টে খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ পরবর্তীতে আপিল বিভাগে আবেদন করে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন।

এরপর গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে। ফলে আসলাম চৌধুরী নির্বাচন করার সুযোগ পান। কিন্তু, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে, ফলাফল প্রকাশ হবে না।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হয়। কিন্তু, আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি। এ অবস্থায় ফলাফল ঘোষণা ও শপথের সুযোগ চেয়ে আসলাম চৌধুরীর আবেদন করেন।

জামায়াত প্রার্থীর আইনজীবী শিশির মনির বলেন, “আজকে আংশিক শুনানি হয়েছে। আগামীকাল আবেদনের ওপর আদেশ দেবেন। আবেদনে আসলাম চৌধুরী ফলাফল প্রকাশ ও শপথের সুযোগ চেয়েছেন। কিন্তু, আমরা বলেছি মূল আপিলের শুনানি না হয়ে এ ধরণের আবেদন যদি গ্রহণ করা হয় তাহলে আপিলের প্রয়োজনীয়তা থাকবে না।”

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়