মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

ঈদের আগে বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদের আগে বাড়ল স্বর্ণের দাম

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ এখন থেকে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায় বিক্রি হবে।

সোমবার (২৫ মে) সকাল ১০টা থেকেই নতুন এই মূল্যহার কার্যকর করা হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের দাম বাড়ার প্রেক্ষিতেই এই মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের ভরি ২ লাখ ২৭ হাজার ৪৯০ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯৫ হাজার ১৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫৯ হাজার ৩৮৯ টাকা ভরি দরে।আন্তর্জাতিক বাজার ও কাঁচামালের মূল্যবৃদ্ধিকে এই দাম বাড়ার কারণ হিসেবে উল্লেখ করেছে বাজুস।

এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা বেড়ে ৫ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশের বাজারে একাধিকবার স্বর্ণ ও রুপার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দাম বৃদ্ধি পেয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়