রবিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী অনলাইন বুলিং-হয়রানি প্রতিরোধে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর আদালতের রায় বা আদেশের প্রতিবাদে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের আজ আদানির বিদ্যুৎকেন্দ্রের ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হচ্ছে বান্দরবানে শসার বস্তা থেকে ৬০ হাজার পিস ইয়াবা জব্দ পদ্মা নদীতে নিখোঁজের দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার চট্টগ্রামে নতুন একটি উপজেলা গঠনের উদ্যোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচার চেয়ে পরিবারের আবেদন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন ফ্রান্সের তিন সিনেটর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা
Advertise with us

টানা বৃষ্টির পরও ঢাকার বাতাস আজ ‘সবচেয়ে খারাপ’

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টানা বৃষ্টির পরও ঢাকার বাতাস আজ ‘সবচেয়ে খারাপ’

রাজধানী ঢাকার বাতাসের মান দিন দিনই খারাপ হচ্ছে। যা একদিকে পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে, অন্যদিকে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। গত কয়েকদিনের বৃষ্টির পর স্বাভাবিকভাবেই ঢাকার বাতাসের মান ভালো হওয়ার কথা। কিন্তু আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে বা দূষণের সর্বোচ্চ স্তরে অবস্থানে করছে ঢাকা। দূষণের দিক থেকে আজ তালিকায় দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর।

বৃহস্পতিবার (৭ মে) বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

এদিন সকাল ৯টায় তালিকার শীর্ষে থাকা ঢাকার দূষণের স্কোর দেখা গেছে ১৮৬। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। দ্বিতীয় অবস্থানে থাকা লাহোরের দূষণ স্কোর আজ ১৫৩। অর্থাৎ, সেখানকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আজ বায়ুদূষণের শীর্ষে থাকা ১০টি দেশের তৃতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১২৭। এরপর যথাক্রমে- সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১১২, ভারতের কলকাতা ৯৯, ভারতের দিল্লি ৯৭, আফগানিস্তানের কাবুল ৯৬, চীনের ইউহান ৯৪, চীনের হাংজউ ৯০, ফিলিপাইনের ম্যানিলা ৮৮, উগান্ডার কাম্পালা ৮৪ ও নেপালের কাঠমান্ডুর স্কোর ৮৩।

কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ঢাকার বাতাস আজ কোথায় কেমন
আজ ঢাকায় বায়ুদূষণে শীর্ষে আছে আগারগাঁওয়ের বাংলাদেশ উন্নয়ন গবেষণা কেন্দ্র (বিআইডিএস) এলাকা। সকালে সেখানকার দূষণের স্কোর ছিল ২১৩। কোনো এলাকার বাতাসের মান দুইশোর বেশি হলে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ বিবেচনা করা হয়।

ঢাকায় আজ দূষণে শীর্ষে থাকা ১০টি এলাকার মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে বেচারাম দেউড়ী। সেখানকার বায়ুমানের স্কোর ২০৭। এরপরই যথাক্রমে গুলশানের বে’জ এইজ ওয়াটার ১৯৮, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ১৯৬, ধানমন্ডি ১৯৫, উত্তর বাড্ডা ১৮১, বারিধারা পার্ক রোড ১৭৮, গুলশান লেক পার্ক ১৭৮, বারিধারা লেকসাইড ১৭২ ও গোরানের স্কোর ১৬০।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়