শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

টেক্সাসে পিকেলবল দলের সদস্যদের নিয়ে বিমান বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০২ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টেক্সাসে পিকেলবল দলের সদস্যদের নিয়ে বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি টুর্নামেন্টে যোগ দিতে পিকেলবল দলকে বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে এর পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ মে) রাত ১১টায় অস্টিনের ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে উইম্বার্লিতে বিমানটি বিধ্বস্ত হয়।

কর্তৃপক্ষ তাৎক্ষণিক নিহতদের নাম প্রকাশ করেনি। তবে টেক্সাসের অ্যামারিলো পিকেলবল ক্লাব জানায়, তারা এই ক্লাবের সদস্য ছিলেন এবং একটি টুর্নামেন্টে যোগ দিতে যাচ্ছিলেন।

নিহত পাঁচজনের মধ্যে চারজনের সঙ্গে অনেকবার খেলেছেন জানিয়ে অ্যামারিলো পিকেলবল ক্লাবের সভাপতি ড্যান ডায়ার বলেন, ‘আমি তাদের মেডেল দিয়েছি। তারা অসাধারণ খেলোয়াড় ছিলেন। তারা কিছু ম্যাচ জিততে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। প্রতি সপ্তাহান্তে ডজনখানেক টুর্নামেন্ট হয়। কেউ কেউ এই খেলায় গভীর আগ্রহ পান, আবার কেউ পান না। তবে একবার আগ্রহ জন্মালে, তারা টুর্নামেন্টে অংশ নিতে দূর-দূরান্তে ভ্রমণও করেন।’

ডায়ার বলেছেন, একই সময়ে অ্যামারিলো থেকে দ্বিতীয় একটি বিমানও অনুষ্ঠানস্থলের দিকে যাচ্ছিল। কর্তৃপক্ষ জানায়, সেই বিমানটি সান আন্তোনিও থেকে প্রায় ৩০ মাইল উত্তর-পূর্বে নিউ ব্রাউনফেলস বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।

জাতীয় আবহাওয়া পরিষেবা জানায়, দুর্ঘটনার কিছুক্ষণ আগে নিউ ব্রাউনফেলস এলাকায় আকাশ প্রধানত মেঘলা ছিল এবং দুই ঘণ্টা পর বজ্রঝড় হয়। সূত্র: ফক্স নিউজ

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়