সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
মেঘনাতে জেলের জালে ধরা পড়া এক পাঙ্গাস বিক্রি হলো ৯ হাজার টাকা ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর পোশাক শ্রমিক আন্দোলন নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬ ঘণ্টা পর যান চলাচল শুরু হয়েছে মেহেরপুরে ৩২ স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক করেছে বিজিবি শ্রমিকদের চলমান আন্দোলনে, নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতা, গ্রেপ্তার ১১ এআইয়ের ব্যবহার বাড়ছে, তবে তাকে ভালো কাজে ব্যবহার করতে হবে: খাদ্যমন্ত্রী এবার রিকশা চালকদের ড্রাইভিং লাইসেন্সের আওতায় আনা হবে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র
Advertise with us

বৃষ্টি ঝরলেও কমছে না ভোগান্তি, দু–এক দিনের মধ্যে ৩৭ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বৃষ্টি ঝরলেও কমছে না ভোগান্তি, দু–এক দিনের মধ্যে ৩৭ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

বেশকিছু দিন ধরেই তাপমাত্রার পারদ ওঠানামা করছে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। কখনও কখনও বৃষ্টি ঝরলেও কমছে না ভোগান্তি। খুব শিগগিরই পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই। বরং দু–এক দিনের মধ্যে গরম আরও বাড়তে পারে।

আজ বুধবার আবহাওয়া অধিদপ্তর এমন পূর্বাভাস দিয়েছে। ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

অধিদপ্তর বলছে, আগামী ৫ দিন কম হবে বৃষ্টি। হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন স্থানে। এ সময়কালে বাড়তে পারে গরমের তীব্রতা। সব্বোর্চ্চ তাপমাত্রা উঠতে পারে ৩৭ ডিগ্রি পর্যন্ত।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী ২০ তারিখে সাগরে লঘুচাপ তৈরি হতে পারে। তার আগে বৃষ্টি কম হবে। তার পরে বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা।

অধিদপ্তর জানায়, জলবায়ু পরির্বতনের কারণে গরমকালের বিন্তার ঘটেছে বর্ষাকাল পর্যন্ত। জলীয় বাস্পের আধিক্যের কারণে তাপমাত্রার তুলনায় বেশি অনুভূত হবে ভ্যাপসা গরম।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়