
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৫ মে ২০২৬ | প্রিন্ট | ১৩ বার পঠিত | পড়ুন মিনিটে

ময়মনসিংহের ত্রিশালে দেওয়ানগঞ্জ কমিউনিটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২৫ মে) বেলা ১১টার দিকে উপজেলার ফাতেমানগর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দেওয়ানগঞ্জ কমিউনিটার ট্রেনটি দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল।
বেলা ১১টার দিকে ফাতেমানগর স্টেশন ও আওলিয়ানগরের মাঝামাঝি এলাকা পর্যন্ত আসতেই ইঞ্জিনে ত্রুটি দেখা হয়। এসময় ট্রেনটি থেমে গেলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প ইঞ্জিন যুক্ত করে ট্রেন সচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
