শুক্রবার ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
মিছিল থেকে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, নারীসহ আটক ৩ ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান শ্রীমঙ্গলে অনুষ্ঠান মঞ্চে প্রধানমন্ত্রী সিলেটে বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা শ্রীমঙ্গলে মঞ্চ প্রস্তুত, প্রধানমন্ত্রীর অপেক্ষায় হাজারো মানুষ ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মসূচি দুঃখজনকভাবে গণমাধ্যমে গুরুত্ব পায়নি: প্রধানমন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ? ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক
Advertise with us

দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি

আসন্ন ঈদুল আজহাকে সামনে দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়ে সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

চিঠিতে আগামী ১০ মে থেকে রাত ১১টা পর্যন্ত মার্কেট ও বিপণি বিতান খোলা রাখার সুযোগ চাওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর পাঠানো এক চিঠিতে এই অনুরোধ জানানো হয়।

চিঠিতে সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া বর্তমান ব্যাবসায়িক মন্দা পরিস্থিতি এবং বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসায়ীদের ত্যাগের বিষয়টি উল্লেখ করেন।

চিঠিতে বলা হয়, গত ৪ এপ্রিল বিদ্যুৎ অধিদপ্তরে বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ওই সভায় বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুরোধ জানানো হয়।

এরপর ৫ এপ্রিল পুনরায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে সমিতির নেতাদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভার পর প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ব্যবসায়ীরা বর্তমানে দেশের জ্বালানি সাশ্রয়ে সহযোগিতা করে সন্ধ্যা ৭টার মধ্যে সারা দেশের মার্কেট ও বিপণী বিতান বন্ধ করে আসছেন।

সমিতির দাবি, ব্যবসায়ীদের জন্য এই পরিস্থিতিতে বিক্রি প্রায় নেই বললেই চলে, ফলে ব্যবসায়ীরা চরম চাপের মধ্যে রয়েছেন এবং অসন্তোষও বাড়ছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, ঈদুল আজহার আগে দোকান খোলা রাখার সময় বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছিল।

একই সঙ্গে বিভিন্ন জেলায় অপরিকল্পিত বাণিজ্য মেলা বন্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছিল। তবে বরিশালসহ বিভিন্ন জেলায় এখনো মেলা চলছে বলে অভিযোগ করা হয়। এসব মেলায় নিম্নমানের পণ্য বিক্রি হচ্ছে বলে দাবি করে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন বলেও জানানো হয়।

সমিতির নেতারা বলেন, ঈদুল আজহায় সাধারণত বেচাকেনা ভালো হয়। তাই দোকান খোলা রাখার সময় বাড়ানো হলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা উপকৃত হবেন। তারা আরও জানান, বর্তমানে বিদ্যুৎ সংকট ও লোডশেডিং অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

এ কারণে আগামী ১০ মে থেকে রাত ১১টা পর্যন্ত মার্কেট ও বিপণি বিতান খোলা রাখার অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে তারা প্রতিশ্রুতি দিয়েছেন, ঈদুল আজহার পর ৭ দিন তারা মার্কেট ও বিপণি বিতান বন্ধ রাখবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়