বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক সাংবাদিক এহসান মাহমুদ ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি জাহাজের সংঘর্ষ বিগত সরকারের শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিলো: শিক্ষামন্ত্রী ১২ প্রকল্পের অনুমোদন, নতুন ভাবে সাতটি ও সংশোধিত পাঁচটি প্রথমবারের মতো সরকারের অভ্যন্তরীণ ঋণ ছাড়াল সাড়ে ১১ লাখ কোটি টাকা একনেক সভায় অনুমোদন পেয়েছে ইলেকট্রিক ট্রেন প্রকল্প বৃষ্টি ঝরলেও কমছে না ভোগান্তি, দু–এক দিনের মধ্যে ৩৭ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা এসআরবি, নতুন নামে যাত্রা শুরু করল বিলুপ্ত হয়ে যাওয়া ‌‌‌‌‌‌‌‌‘র‍্যাব’ পাবলিকের মতো সরকার মাদ্রাসাকেও মনিটরিংয়ের আওতায় আনবে: ববি হাজ্জাজ গ্যাস সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে: রিজভী
Advertise with us

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় আহত ৭,পরে পিটুনিতে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০২ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় আহত ৭,পরে পিটুনিতে চালক নিহত

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় সাতজন আহতের ঘটনায় চালককে পিটিয়ে হত্রা করেছে জনতা। গতকাল শুক্রবার রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ট্রাকের ধাক্কায় সাতজন আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজনের পিটুনিতে ট্রাকচালক নিহত হন। স্থানীয় লোকজনের অভিযোগ, চালক বেপরোয়া গতিতে ট্রাক চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুনহাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পিটুনিতে ট্রাকে থাকা আরও দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত ট্রাকচালকের নাম মো. হান্নান (৪৫)। তাঁর বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামে।

ট্রাকে থাকা আহত ব্যক্তিরা হলেন চালকের সহকারী নাঈম (২২)। তাঁর বাড়ি সালথা উপজেলার সোনাখোলা গ্রামে। আরেকজন হলেন আল-আমিন (২৫)। তাঁর বাড়ি সালথার কাগদী এলাকায়।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সালথা উপজেলার বালিয়া গুটির দিক থেকে আসা একটি ট্রাক দ্রুতগতিতে গ্রামের সরু সড়ক দিয়ে আসছিল। ট্রাকটির বেপরোয়া গতির কারণে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে রসুলপুরসহ আশপাশের এলাকায় একাধিক পথচারীকে চাপা দিয়ে ট্রাকের চালক পালিয়ে আসেন বলেও অভিযোগ করেন তাঁরা।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ট্রাকটির ধাক্কায় অন্তত সাতজন পথচারী আহত হন। পরে ট্রাকটি নগরকান্দার তালমার বিলনালিয়া নতুনহাটখোলা এলাকার একটি দোকানে সজোরে ধাক্কা দিলে ক্ষুব্ধ জনতা সেটির গতি রোধ করেন। এ সময় উত্তেজিত জনতা ট্রাকচালকসহ তিনজনকে পিটুনি দেন। এতে তাঁরা গুরুতর আহত হন। ট্রাকটিতেও ভাঙচুর চালানো হয়।

সালমা ইউনিয়নের গ্রাম পুলিশ নুরুল ইসলাম বলেন, সালথার দিক থেকে বেপরোয়া গতিতে আসা ওই ট্রাক নতুনহাটখোলা বাজারে একটি দোকানে আঘাত করে। পরে পিটুনিতে চালক নিহত হন।

তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এর আগেই স্থানীয় বাসিন্দারা ট্রাকচালকসহ তিনজনকে মারধর করে গুরুতর আহত করে। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানি আজাদ বলেন, ট্রাকের ধাক্কায় আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়