শনিবার ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

বাংলাদেশকে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা অনুদান দিল চীন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশকে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা অনুদান দিল চীন

টিকা সংকটের এই সময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে চীন। চীনের সিনোভ্যাক ফাউন্ডেশন বাংলাদেশকে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা অনুদান দিয়েছে।

আজ বুধবার (১৩ মে) সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে সরদার সাখাওয়াত হোসেনের কাছে এসব টিকা হস্তান্তর করেন চীনের প্রতিনিধিরা। এ সময় চীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অর্থনৈতিক বন্ধু হিসেবে বাংলাদেশকে সহযোগিতা দিয়ে আবারও সম্পর্কের গভীরতা প্রমাণ করেছে দেশটি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নিয়ে বাংলাদেশের এই দুঃসময়ে পোলিও প্রতিরোধে চীনের সিনোভ্যাক ফাউন্ডেশনের এই সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, অর্থনৈতিক বন্ধু হিসেবে চীন বাংলাদেশের পাশে রয়েছে, সেটি আবারও প্রমাণ করেছে দেশটি।

তিনি আরও বলেন, হামের টিকার ব্যবস্থা করা হলেও সামনে ডেঙ্গু, পোলিও, হান্টাসহ বিভিন্ন রোগ নতুন করে উদ্বেগ তৈরি করছে। এসব রোগ মোকাবিলা করা এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।

তবে পোলিও, যক্ষীসহ যেসব রোগের টিকা প্রয়োজন, সেগুলোর কোনো ঘাটতি নেই বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এসব টিকাদান কার্যক্রম নিয়মিতভাবে চলমান রয়েছে।

সরদার সাখাওয়াত হোসেন জানান, এখন পর্যন্ত দেশের ৯৮ শতাংশ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। বাকি দুই শতাংশ শিশুকেও দ্রুত সময়ের মধ্যে টিকার আওতায় আনা হবে।

তিনি বলেন, হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হয়েছে। তবে আপাতত রোগটি নিয়ন্ত্রণে আনাই সরকারের প্রধান লক্ষ্য। এ দিকে আগামী জুন মাস থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে তিনি বলেন, ডেঙ্গুর জন্য বিভিন্ন ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে এই সংখ্যা আরও বাড়ানো হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়