মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বাসার ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের, ভাতিজি আহত জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না,বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে: সারজিস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে ৫ জন নিহত আসিফ মাহমুদ এর ভোটার এলাকা পরিবর্তন রাজধানীর সড়কে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ১১ হাজার ৪৯৫টি শূন্য পদে চিকিৎসক নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী জাপানের বেশ কয়েকটি স্থানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিহত ১ শ্রেণিকক্ষে ঝাঁঝালো গন্ধে অজ্ঞান হয়ে পড়া, ১৫ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি সরকারি চাকরিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগ
Advertise with us

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে ৫ মাত্রার একটি ভূমিকম্প। মঙ্গলবার (৯ জুন) সকালে ওই অঞ্চলটি কেঁপে ওঠে বলে জানিয়েছে বার্তাসংস্থা মেহের নিউজ।

তারা বলেছে, ৫ মাত্রার ভূমিকম্পটি সারগাজের কাছে হরমুজগান এবং কারমান প্রদেশে আঘাত হানে।তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফিলিপাইনে ভূমিকম্পে বহু হতাহত

এদিকে গতকাল ফিলিপাইনে আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশ মানুষ। ভূমিকম্পে বহু ভবন ধসে পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। তখন অনেক মানুষ কর্মক্ষেত্রে ছিলেন। আর শিক্ষার্থীরা ছিল বিদ্যালয়ে।

ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে এটির প্রভাবে ফিলিপাইনের বিভিন্ন জায়গায় অনেক ভবন মাটিতে ধসে পড়েছে। যেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সিসিটিভি ও মোবাইলে ধারণ করা ভিডিওতে এই ভূমিকম্পের ভয়াবহতা দেখা গেছে। সূত্র: মেহের নিউজ

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়