শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিজের দফতর থেকেই বাস্তবায়ন প্রধানমন্ত্রীর ২৫ সেপ্টেম্বর থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের যুবক নিহত পোল্যান্ডে যাত্রীবাহী ‘ট্রেন লাইনচ্যুত’ ১ জন নিহত,আহত ২০ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে চলতি মাসে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না আপনারা মুক্ত গণমাধ্যম পাবেন, হস্তক্ষেপ করার ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে যোগ্যতা থাকা যে কোনো দলের বৈধ প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
Advertise with us

জ্বালানি খাতে বাংলাদেশকে ৩১ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জ্বালানি খাতে বাংলাদেশকে ৩১ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান

জ্বালানি খাতে বাংলাদেশকে বড় অঙ্কের ঋণ দিচ্ছে জাপান। এ খাতে অর্থনৈতিক সহনশীলতা বাড়ানো এবং স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ঢাকাকে ঋণ হিসেবে ৩১ কোটি ২০ লাখ ডলার দিচ্ছে টোকিও।

মঙ্গলবার (জুন) জাপানের সঙ্গে সহজ শর্তের এ ঋণ সংক্রান্ত দুটি নথিতে স্বাক্ষর করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। ঢাকায় জাপান দূতাবাস সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানিয়েছে, জ্বালানি সরবরাহ নিশ্চিতে জরুরি সহায়তার বিষয়ক ‘এক্সচেঞ্জ অব নোটস’- এ স্বাক্ষর করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। ঋণচুক্তিতে সই করেন ঢাকায় জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রধান প্রতিনিধি তাকাহাসি জুনকো। ইআরডি সচিব শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী বাংলাদেশের পক্ষে দুই নথিতে স্বাক্ষর করেন।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই দুই চুক্তির আওতায় বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েনের অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স (ওডিএ) দেবে জাপান, যার আনুমানিক পরিমাণ ৩১২ মিলিয়ন ডলার।

জাপানের রাষ্ট্রদূত সাইদাকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়ানো বাংলাদেশের সঙ্গে জাপানের অবিচল অংশীদারত্বের স্পষ্ট প্রতিফলন। দুদেশের কৌশলগত অংশীদারত্ব আওতায় এবং জাপানের অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ মুখ্য অংশীদার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়