শুক্রবার ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

তেলের দাম কমায় ভাড়া কমাল এয়ার এশিয়া

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২২ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তেলের দাম কমায় ভাড়া কমাল এয়ার এশিয়া

উড়োজাহাজের জ্বালানির (জেট ফুয়েল) দাম কমায় বিমান ভাড়া কমাচ্ছে মালয়েশিয়ার বাজেট এয়ারলাইনস ‘এয়ার এশিয়া এক্স’। এয়ার এশিয়া এক্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বো লিঙ্গাম জানিয়েছেন, গত ১৫ জুন থেকে বিমান সংস্থাটি তাদের ভাড়া ৫ শতাংশ কমিয়েছে। জ্বালানির দাম আরো কমলে প্রতি সপ্তাহে ভাড়ার হার পুনর্নির্ধারণ করা হবে।

বো লিঙ্গাম আরো বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার ঘটনাটি বিমান চলাচল শিল্পের জন্য একটি বড় স্বস্তি নিয়ে এসেছে। এর ফলে গত মার্চ মাসের তুলনায় জ্বালানির দাম অনেক কমেছে।

তিনি বলেন, জ্বালানির দাম বাড়ার কারণে বিমান চলাচল শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আশা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনকার মতোই স্বাভাবিক থাকবে।

গত শুক্রবার সিঙ্গাপুরে উড়োজাহাজের জ্বালানি প্রতি ব্যারেল প্রায় ১১২ ডলারে বিক্রি হয়েছে। এটি গত ৩০ মার্চের সর্বোচ্চ ২৪২ ডলারের চেয়ে অনেক কম। তবে যুদ্ধ শুরুর আগের স্বাভাবিক সময়ের দর (প্রায় ৮০ ডলার) থেকে এটি এখনো বেশ বেশি।

বো লিঙ্গাম তার বক্তব্যের শেষে বলেন, ‘প্রতি সপ্তাহে জ্বালানির দাম যেভাবে কমবে, তার ওপর ভিত্তি করে আমরাও আমাদের বিমান ভাড়া সংশোধন বা সমন্বয় করব।’

সূত্র: আলজাজিরা

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়