শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি!

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি!

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে মাঝআকাশে যাত্রীদের মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিমানটি লন্ডন থেকে বাংলাদেশে আসছিল।

বিমানটির ভেতরে দুই যাত্রীর মধ্যে এই হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে বিমানের সাধারণ যাত্রী, শিশু ও বয়স্কদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, বিমানের ভেতরে দুই ব্যক্তি প্রথমে তুমুল তর্কে জড়ান এবং পরে তা মারামারিতে রূপ নেয়। হাতাহাতির একপর্যায়ে একজন যাত্রীর টি-শার্ট ছিঁড়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে বিমানের কেবিন ক্রু এবং অন্য যাত্রীরা এগিয়ে আসেন এবং তাদের থামাতে ও আলাদা করতে চেষ্টা করেন।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদ বলেন, আমি এখনও বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখছি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়