মঙ্গলবার ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সীতাকুণ্ডে প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার, মহাসড়কে যানজট বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তে, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্পের চিঠি জিয়াউর রহমান হত্যার নতুন তথ্য, পথ দেখাচ্ছে মোজাফফরের ফোন ছাত্রীদের শিক্ষায় উৎসাহিত করতে ‘পিংক সাইকেল’ দেয়া হবে: শিক্ষামন্ত্রী বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই আনেনি, সংসদীয় গণতন্ত্রও এনেছে: প্রধানমন্ত্রী  শিক্ষাক্ষেত্রে এবারের বাজেটে বড় বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে, গ্রেফতার ১ আনসার-ভিডিপিকে দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে বলেন রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ে ভালো অবস্থায় আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি: তথ্য উপদেষ্টা হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু
Advertise with us

নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০২ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও

বিশ্বকাপে অংশ নিতে আগের দিনই যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের এক দিন পর বিশ্বকাপের উদ্দেশে যাত্রা শুরু করেছে ব্রাজিলও। আজ মঙ্গলবার সকালে নিউ জার্সির উদ্দেশে দেশ ছেড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তার আগে নিজ দেশের সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন নেইমার, রাফিনহারা।

বৃষ্টিসিক্ত দিনে বিমানবন্দরের উদ্দেশে হোটেল ছাড়ার আগে সমর্থকদের ভালোবাসার জবাব দেন ব্রাজিলের খেলোয়াড়রা। ভক্তদের সঙ্গে সাক্ষাৎ, অটোগ্রাফ এবং ছবি তুলে মুহূর্তটিকে স্মরণীয় করে রাখেন তারা।

সমর্থকদের মধ্যে সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা যায় নেইমারকে ঘিরে। ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নিরাপত্তা বেষ্টনীর কাছে গিয়ে ভক্তদের সঙ্গে করমর্দন করেন, ছবি তোলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

সমর্থকদের ভালোবাসায় নেইমারকে আপ্লুত দেখা গেছে। ভ্রমণের জন্য বিশেষভাবে তৈরি পোশাক পরে হাজির হয়েছিলেন ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী এই ফুটবলার। রিকার্দো আলমেইদার নকশা করা সেই পোশাকে তিনি বেছে নিয়েছিলেন স্বচ্ছন্দ একটি লুক—ঢিলেঢালা প্যান্ট ও কনুই পর্যন্ত গোটানো হাতার পোশাক। চোখে ছিল ডিজাইনার সানগ্লাস।

নেইমারের পাশাপাশি গোলকিপার আলিসন, মিডফিল্ডার কাসেমিরো ও ব্রুনো গুইমারেস এবং ফরোয়ার্ড রাফিনহা সমর্থকদের সঙ্গে সময় কাটান।

সেখান থেকে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সদর দপ্তরে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে অংশ নেন ফুটবলাররা। পরে তারা পৌঁছান গালেয়াও বিমানবন্দরে। স্থানীয় সময় রাত ১০টায় সেখান থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির উদ্দেশে যাত্রা করে ব্রাজিল দল।

বিমানে ওঠার পর গ্রুপ ছবিও তুলেছেন তারা। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সেই ছবি প্রকাশ করেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়