শুক্রবার ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

প্রথম আফ্রিকান বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে মরক্কো

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রথম আফ্রিকান বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে মরক্কো

প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপ জয়ের সামর্থ্য মরক্কোর রয়েছে বলে বিশ্বাস করেন দলের কোচ মোহামেদ ওয়াহবি। তিনি মনে করেন, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রয়োজনীয় সবই বর্তমান মরক্কো দলে বিদ্যমান।

২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে খেলা মরক্কো এবারও দারুণ ছন্দে রয়েছে। আটলান্টায় হাইতিকে ৪-২ গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষ ৩২ নিশ্চিত করেছে অ্যাটলাস লায়ন্সরা।

ওয়াহবি বলেন, ‘আমরা এমন একটি নতুন মানসিকতার মধ্য দিয়ে এগোচ্ছি, যেখানে সম্ভাব্য বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার বিশ্বাসটি আমাদের নিজেদের মধ্যেই গড়ে তুলতে হবে।’

লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম ও প্রতিশ্রুতির ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘আমাদের নিজেদের সর্বোচ্চটা দিতে হবে এবং প্রতিটি প্রতিপক্ষকে সম্মান করতে হবে। শতভাগ নিবেদিত থাকতে হবে। আমি আমার কাজের ওপর বিশ্বাস রাখি। বিশ্বের সেরা দল হয়ে ওঠার জন্য যা যা প্রয়োজন, তার সবই আমাদের আছে।’

গ্রুপ পর্বে ‘সি’ গ্রুপে ব্রাজিলের পেছনে রানার্স-আপ হয়ে শেষ করেছে মরক্কো। শেষ ৩২-এর ম্যাচে তাদের প্রতিপক্ষ হতে পারে নেদারল্যান্ডস, জাপান অথবা সুইডেন।

প্রতিপক্ষ হিসেবে কাকে চান-এমন প্রশ্নের জবাবে ওয়াহবি বলেন, ‘আমার নির্দিষ্ট কোনো পছন্দ নেই। সময়ই বলে দেবে আমাদের কার বিপক্ষে খেলতে হবে। এটি বিশ্বকাপ, তাই যেকোনো দলের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা এখানে একটি বড় লক্ষ্য নিয়ে এসেছি এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়