সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৫ জন গ্রেপ্তার বিশ্লেষকদের মত: ১১ দলীয় ঐক্যের লংমার্চ রাজনীতির মাঠে টিকে থাকার কৌশল হাজতখানায় আসামিদের ‘কেক কাটার ঘটনায়’ ৩ জনকে শোকজ কাপ্তাই হ্রদে ৮ দিন পর বন্ধ করা হলো স্পিলওয়ের ১৬টি জলকপাট দিনাজপুরে গোবিন্দপুর সীমান্তে ১৬ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করছে সরকার গ্রিডের চাপ কমাতে সৌরবিদ্যুৎ: ৬০ লাখ অটোরিকশায় এ শক্তির ব্যবহার নিয়ে প্রশ্ন? রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে এক্সপ্রেসওয়েতে লাশ: লুঙ্গির কোচে টাকা দেখেই হত্যার পরিকল্পনা
Advertise with us

প্রথম ১০ ওভারে অজি বোলারদের কেমন খেললেন শান্ত ও তামিম

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রথম ১০ ওভারে অজি বোলারদের কেমন খেললেন শান্ত ও তামিম

ইনিংসের চতুর্থ ওভারে জীবন পাওয়া নাজমুল হোসেন শান্ত আর তানজিদ হাসান তামিম মিলে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন। নিয়মিত বাউন্ডারি হাঁকিয়ে চাপে রেখেছেন অস্ট্রেলিয়ান বোলারদের। ১ উইকেট হারিয়ে প্রথম পাওয়ার প্লের ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬২ রান। নাজমুল হোসেন শান্ত ২৫ ও তামিম ব্যাটিং করছেন ৩১ রান।

ইনিংসের নবম ওভারে প্রথম ছক্কা দেখেছে বাংলাদেশ, তামিমের ব্যাটে। দশম ওভারে অভিষিক্ত লিয়াম স্কটকে প্রথম বলেই লং অনে ছক্কা হাঁকিয়েছেন নাজমুল হোসেন শান্ত। শুরুতে উইকেট হারালেও বাংলাদেশের রানের চাকা থামেনি। প্রথম ৫ ওভারে ৩৪ রান করা বাংলাদেশ পরের ৫ ওভারে তুলেছে ২৮ রান। কিন্তু অস্ট্রেলিয়ান বোলাররা এখনো বাংলাদেশি ব্যাটারদের কোনো রকম বিপাকে ফেলতে পারছে না। বরং অজি বোলারদের চাপে রেখেছেন শান্ত ও তামিম।

এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওভারের দ্বিতীয় ডেলিভারিটা নাথান এলিস অফ স্টাম্পের আশপাশে ফুল লেংথে করেছিলেন। সেটি মাটিতে পড়ার পর বলটি শেষ মুহূর্তে বাইরে দিকে সরে যায়। ড্রাইভ করতে গিয়েছিলেন সাইফ, তবে বল ব্যাটের কানায় লেগে উড়ে যায় স্লিপে। সেখানে ডান দিকে পুরো শরীর ছুড়ে দিয়ে দুই হাতে অসাধারণ এক ক্যাচ নেন মার্নাস লাবুশেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়