মঙ্গলবার ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সীতাকুণ্ডে প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার, মহাসড়কে যানজট বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তে, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্পের চিঠি জিয়াউর রহমান হত্যার নতুন তথ্য, পথ দেখাচ্ছে মোজাফফরের ফোন ছাত্রীদের শিক্ষায় উৎসাহিত করতে ‘পিংক সাইকেল’ দেয়া হবে: শিক্ষামন্ত্রী বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই আনেনি, সংসদীয় গণতন্ত্রও এনেছে: প্রধানমন্ত্রী  শিক্ষাক্ষেত্রে এবারের বাজেটে বড় বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে, গ্রেফতার ১ আনসার-ভিডিপিকে দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে বলেন রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ে ভালো অবস্থায় আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি: তথ্য উপদেষ্টা হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু
Advertise with us

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০১ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার ভোরে তাদের নিয়ে একটি বিশেষ ফ্লাইট ঢাকায় পৌঁছায়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার যৌথ উদ্যোগে তাদের স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

জানা গেছে, প্রত্যাবাসিত বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহায়তায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ, নির্যাতন ও মানবিক সংকটের শিকার হন।

দেশে ফেরার পর বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি সংস্থা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিবিয়ায় তাদের কঠিন অভিজ্ঞতার কথা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেক ব্যক্তিকে যাতায়াত ব্যয়, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসাসেবা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের সহায়তা দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়