বৃহস্পতিবার ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় অগ্নিকাণ্ড টেকনাফে পাচারের সময় প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করে বিজিবি আওয়ামী লীগের দাফন হয়েছে ভারতে, এই চ্যাপ্টার ক্লোজ: সারজিস আলম ডিজিটাল পদ্ধতিতে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার নির্দেশ গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির অন্তর্বর্তী সরকারের প্রকাশিত শ্বেতপত্রের আদলেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী চট্টগ্রাম হাটহাজারী ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় দুইজন সেনাসদস্য নিহত ফেনী সীমান্তে বিশেষ অভিযানে ৩৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বিজিবি ভেনিসে হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন বাঁধন
Advertise with us

অতিরিক্ত মদ্যপানেই সৌদি রাজপুত্রের মৃত্যু হয়েছে: আদালত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অতিরিক্ত মদ্যপানেই সৌদি রাজপুত্রের মৃত্যু হয়েছে: আদালত

লন্ডনের একটি বিলাসবহুল হোটেলে ২৯ বছর বয়সী সৌদি রাজপুত্র আবদুল্লাহ বিন ফাহাদ আল সাউদের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের একটি আদালত। অ্যালকোহল, বিষাক্ত পার্টি ড্রাগ এবং দুশ্চিন্তানাশক (অ্যান্টি-অ্যাংজাইটি) প্রেসক্রিপশনের ওষুধের অতিরিক্ত মিশ্রণে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে তদন্তে ওঠে এসেছে।

ইনার ওয়েস্ট লন্ডন করোনার্স কোর্ট এই মৃত্যুকে একটি দুর্ঘটনাজনিত প্রাণহানি হিসেবে রায় দিয়েছে। রাজপুত্র আত্মহত্যার চেষ্টা করেছিলেন কিংবা এই ঘটনার পেছনে অন্য কারও হাত ছিল- এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন সহকারী কর্নার জিন হারকিন।

২০২৫ সালের ২৫ নভেম্বর লন্ডনের কেনসিংটনের ম্যারিয়ট হোটেলের বাথরুমের মেঝেতে অচেতন অবস্থায় পাওয়া যায় রাজপুত্র আবদুল্লাহ বিন ফাহাদকে। হোটেলের গৃহপরিচারিকা তাকে পোশাক পরিহিত অবস্থায় পড়ে থাকতে দেখে জরুরি সেবায় খবর দেন, কিন্তু প্যারামেডিক দল পৌঁছে তাকে মৃত ঘোষণা করে।

টক্সিকোলজি বা বিষবিজ্ঞান সংক্রান্ত প্রতিবেদনে দেখা যায়, রাজপুত্রের রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল প্রতি ১০০ মিলিলিটারে ২২২ মিলিগ্রাম- যা যুক্তরাজ্যে গাড়ি চালানোর বৈধ সীমার প্রায় তিনগুণ। এছাড়া তার শরীরে ক্ষতিকারক ‘জিএইচবি’ নামক পার্টি ড্রাগ, ক্যানাবিস এবং জ্যানাক্সসহ অন্যান্য দুশ্চিন্তানাশক ওষুধের উপস্থিতি ধরা পড়ে।

চিকিৎসকদের মতে, এই সবকটি উপাদানের একত্রিত মারাত্মক প্রতিক্রিয়ায় তার হৃদযন্ত্র ক্রিয়াহীন হয়ে পড়েছিল। তদন্তে আরও ওঠে আসে, রাজপুত্র দীর্ঘদিন ধরে মাদক ও অ্যালকোহল আসক্তিতে ভুগছিলেন এবং মৃত্যুর কয়েক মাস আগেই লন্ডনের একটি রিহ্যাব ক্লিনিক থেকে চিকিৎসা শেষ করে বের হয়েছিলেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মৃত্যুর আগের রাতে তিনি একাই নিজের ঘরে ফিরেছিলেন এবং ঘরে জোরপূর্বক প্রবেশের কোনো আলামত পাওয়া যায়নি। সূত্র: ইনডিপেন্ডেন্ট

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়