বুধবার ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চট্টগ্রাম হাটহাজারী ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় দুইজন সেনাসদস্য নিহত ফেনী সীমান্তে বিশেষ অভিযানে ৩৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বিজিবি ভেনিসে হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন বাঁধন হিলি কাস্টমসে বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ মালামাল ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষত বিআরটিএর অনুমোদন নেই, এমন কোনো যানবাহন সড়কে চালানো যাবে না: হাইকোর্ট প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত স্প্যানে আরও একটি ক্লাবের মালিকানা নিতে যাচ্ছেন মেসি ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররমে শুক্রবার থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল বৃহস্পতিবার
Advertise with us

ভেনিসে হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন বাঁধন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভেনিসে হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলার শিকার হওয়ার পর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় বাঁধন বলেছিলেন, মামলা না করে ভেনিস থেকে বাংলাদেশে ফিরবেন না। তিনি বলেন, আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না। এটার শেষ আমি দেখে ছাড়ব।

বাঁধন জানান, ইতালির পুলিশ তাকে সহযোগিতা করেছে। হামলার পর পুলিশ তাকে নিরাপদ জায়গায় পৌঁছে দেয়। পরে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের কার্যালয় থেকে যোগাযোগ করা হয়। তাদের প্রতিনিধিদের সঙ্গে থানায় গিয়ে মামলা করার কথা জানান তিনি।

অভিনেত্রী আরও বলেন, ঘটনার সব প্রমাণ তাদের কাছে রয়েছে এবং ইতোমধ্যে হামলায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।

এদিকে, বাঁধনের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

ইতালির সংবাদমাধ্যম ইল গাজ্জেত্তিনো জানিয়েছে, ভেনিস প্রশাসনও ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভেনিসের মেস্ত্রে এলাকায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের হামলা ও মানসিক লাঞ্ছনার শিকার হন বাঁধন। হামলাকারীরা তাকে ‘জুলাই যোদ্ধা’ বলে গালাগাল করে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংবাদমাধ্যমটি আরও জানায়, সিসিটিভি ফুটেজের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করতে ইতালীয় পুলিশের বিশেষ শাখা তদন্ত চালিয়ে যাচ্ছে।

এর আগে স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে ফেসবুক লাইভে এসে হামলা ও শারীরিক লাঞ্ছনার কথা জানান বাঁধন। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইতালি প্রবাসী কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়